ছাত্রীদের পরিচয় নিশ্চিতে সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রাখার নির্দেশনা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে।

আরো পড়ুন:

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

ববি শিক্ষকের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ সংবাদ প্রচারের অভিযোগ শিক্ষার্থীদের

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার ব্যক্তিগত স্বাধীনতায় পূর্ণ বিশ্বাস রাখে। এ বিষয়ে কোনো ধরনের কটূক্তি বা হয়রানির অভিযোগ থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধানের অধিকার সবার রয়েছে। এই নীতি নারী শিক্ষার্থীদের হিজাব ও নিকাব ব্যবহারের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।

যদি কখনো কোনো নারী শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার প্রয়োজন হয়, তবে সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রেখে প্রয়োজনে নারী শিক্ষকের সহায়তা নেওয়া যেতে পারে। কর্তৃপক্ষ আশা করে, সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে সহযোগিতা করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম বলেন, “প্রত্যেকেরই পোশাকের স্বাধীনতা রয়েছে। প্রত্যেকেই তাদের মর্যাদা, ধর্ম, সামাজিকতা এবং পেশাদারিত্ব অনুযায়ী পোশাক পরবেন, এতে কোনো বাধা থাকা উচিত নয়। তবে এই পোশাকের মাধ্যমে কারোর মূল্যবোধে যেন আঘাত না করে, সেই বিষয়টি খেয়াল রেখে সবাই স্বাধীনভাবে পোশাক পরবেন।”

ঢাকা/ফাহিম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

১০০ পৃষ্ঠার কম মুক্তিযুদ্ধের পাঁচ অনবদ্য উপন্যাস

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গভীর তাৎপর্যবাহী ঘটনা। এই বিশাল প্রেক্ষাপটকে সামগ্রিকভাবে উপলব্ধির জন্য বৃহৎ পরিসরের উপন্যাসের পাশাপাশি অপেক্ষাকৃত ছোট আকারের উপন্যাসগুলোর পাঠও অপরিহার্য।

এই ক্ষুদ্র কলেবরের আখ্যানগুলো পাঠককে কোনো বিস্তৃত যুদ্ধগাথার ভার না চাপিয়ে, একটি বিশেষ মুহূর্তের কিংবা নির্দিষ্ট চরিত্রের মনস্তাত্ত্বিক সংকটের গভীরে প্রবেশ করতে সাহায্য করে। ফলস্বরূপ, এক দিনে বা এক বসায় এই উপন্যাসসমূহ পাঠ করে মুক্তিযুদ্ধের ভয়াবহতা, মানবিক বিপর্যয়, সাধারণ মানুষের টিকে থাকার সংগ্রাম এবং আত্মত্যাগ; এই সবকিছুর মর্ম সহজে উপলব্ধি করা সম্ভব হয়।

নিচে মুক্তিযুদ্ধের ওপর ভিন্ন ভিন্ন দিক থেকে আলো ফেলা পাঁচটি গুরুত্বপূর্ণ উপন্যাসের প্রসঙ্গ উত্থাপন করা হলো, যা চাইলে আপনার পাঠতালিকায় রাখা যেতে পারে।

১. জাহান্নম হইতে বিদায় (১৯৭১) শওকত ওসমান (১৯১৭–১৯৯৮)

সম্পর্কিত নিবন্ধ