নাবিলার সঙ্গে ফিউশন রান্নার প্রতিযোগিতায় পুরস্কার মোট ৪০ লাখ টাকা
Published: 9th, November 2025 GMT
‘ফিউশন রান্না’র শিল্পকে বড় পরিসরে তুলে ধরতে চলছে অনুষ্ঠান ‘স্টারশিপ ফিউশন কিচেন’, পাওয়ার্ড বাই আমা। স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ১০টা ৫ মিনিটে একযোগে প্রচারিত হচ্ছে চ্যানেল আই, ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ এবং প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোয়। অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় প্রতি পর্বে থাকছেন দেশ-বিদেশের দুজন খ্যাতনামা রন্ধনশিল্পী। মোট ৩০ পর্বে নির্মিত রান্নাবিষয়ক অনুষ্ঠানটির এবারের আসরের অন্যতম চমক ‘স্টারশিপ ফিউশন শেফ’ প্রতিযোগিতা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেকোনো পর্বে দেখানো রান্না থেকে অনুপ্রাণিত হয়ে একটি ‘নতুন ফিউশন রেসিপি’ তৈরি করতে হবে। অংগ্রহণকারীর বিস্তারিত তথ্যসহ পর্বটি প্রচারের সাত দিনের মধ্যে রেসিপির ভিডিও বা ছবি জমা দিতে হবে সংশ্লিষ্ট পর্বের কমেন্ট সেকশনে বা www.
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ২৫ লাখ, প্রথম রানারআপ ১০ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ৫ লাখ টাকা পুরস্কার। এ ছাড়া থাকছে বিশেষ পুরস্কার ও সনদ। বিস্তারিত জানতে এবং প্রতিযোগিতায় অংশ নিতে ভিজিট করুন www.starshipfusionkitchen.com ওয়েবসাইটে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ উশন
এছাড়াও পড়ুন:
মাইক্রোসফটের কোপাইলটে যুক্ত হলো সফোসের সাইবার ইন্টেলিজেন্স প্রযুক্তি
সাইবার হামলা প্রতিরোধে মাইক্রোসফট সিকিউরিটি কোপাইলট এবং মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটে নিজেদের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স সিস্টেম ইন্টেলিক্স যুক্ত করেছে যুক্তরাজ্যভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস। নতুন এ সুবিধা চালুর ফলে প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী সাইবার সুরক্ষা দেওয়া যাবে বলে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানিয়েছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ উদ্যোগের আওতায় ছোট থেকে বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সফোসের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স থেকে হালনাগাদ তথ্য জানার পাশাপাশি বর্তমানের তুলনায় দ্রুত ও সহজে সাইবার হামলা মোকাবিলা করতে পারবে। এর ফলে সফোস ইন্টেলিক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে আরও শক্তিশালী সাইবার সুরক্ষা পাবে প্রতিষ্ঠানগুলো।
মাইক্রোসফটের সিকিউরিটি কোপাইলট হলো একটি এআই অ্যাসিস্ট্যান্ট, যা সিকিউরিটি অপারেশন সেন্টারকে সম্ভাব্য সাইবার হামলার হুমকি শনাক্তে সাহায্য করে। এটি মূলত মাইক্রোসফট ডিফেন্ডার, সেন্টিনেল, ইন্টিউন, এন্ট্রা ও পারভিউয়ের তথ্য একত্র করে ব্যবহার করে থাকে। ফলে তথ্যগুলো কাজে লাগিয়ে সহজেই মাইক্রোসফট সিকিউরিটি কোপাইলট ব্যবহারকারীদের সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি শনাক্ত করে জানাবে সফোস ইন্টেলিক্স।
মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটের সঙ্গেও যুক্ত করা হয়েছে সফোস ইন্টেলিক্স। এর ফলে টিমস বা মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটে সহজেই সাইবার হামলার হুমকি সম্পর্কে তথ্য পাওয়া যাবে। মাইক্রোসফটের নতুন সিকিউরিটি স্টোরেও পাওয়া যাবে সফোস ইন্টেলিক্স।