ডিপ্লোমা ও ভোকেশনালে ভর্তিতে সময় বৃদ্ধি
Published: 9th, November 2025 GMT
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা ও দুই বছর মেয়াদি উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর সুবিধার কথা বিবেচনা করেই এই সময় বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা ও দুই বছর মেয়াদি উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তি কার্যক্রম আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। পূর্বনির্ধারিত সময়সীমা শেষ হলেও শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর সুবিধার কথা বিবেচনা করে এই সময় বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ভর্তি–সংক্রান্ত পরবর্তী নির্দেশনা ও কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: বছর ম য় দ
এছাড়াও পড়ুন:
রোকেয়া পদক পাচ্ছেন ৪ নারী
নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার চার নারীকে রোকেয়া পদক ২০২৫ দেওয়া হচ্ছে। আজ রোববার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রাপ্ত চার নারী হচ্ছেন নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা। জাতীয় পুরস্কার–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি রোকেয়া পদকের জন্য ওই চারজনের নাম চূড়ান্তভাবে সুপারিশ করে। গত বৃহস্পতিবার সুপারিশ অনুমোদনের জন্য পাঠানো হয় প্রধান উপদেষ্টার কাছে।
৯ ডিসেম্বর মঙ্গলবার রোকেয়া দিবস পালন উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চারজনের হাতে রোকেয়া পদক তুলে দেওয়া হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি লিখে গেছেন তাঁর গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। নারীশিক্ষার প্রসারে কাজ করে গেছেন আমৃত্যু। নারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, তাঁদের ক্ষমতায়ন, ভোটাধিকারের জন্য লড়াইটা এই বাংলায় রোকেয়াই শুরু করেছিলেন।
৯ ডিসেম্বর তাঁর জন্মদিন। ১৯৩২ সালের এই দিনেই মারা যান তিনি। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক জমিদার পরিবারে রোকেয়ার জন্ম হয়। রোকেয়া খাতুন, রোকেয়া সাখাওয়াত হোসেন, মিসেস আর এস হোসেন নামেও লিখতেন এবং পরিচিত ছিলেন তিনি। ঊনবিংশ শতকে নারীরা যখন অবরোধবাসিনী, সেই সময়ে নারীর পরাধীনতার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন।