ঢাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ
Published: 9th, November 2025 GMT
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘‘ঢাকা থেকে নির্বাচনে অংশ নেব এটা এখন প্রায় নিশ্চিত। তাই নিজের ভোটটাও ঢাকায় স্থানান্তর করছি, যেন ভোটটা অপচয় না হয়। যদিও আগে ভোটার হয়েছি, কিন্তু কখনো ভোট দিতে পারিনি। ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার অন্তত নিজের ভোটটি দিতে পারব, এটা নিশ্চিত করতে চেয়েছি।’’
তিনি আরও জানান, কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এখনও চূড়ান্ত হয়নি। তবে ঢাকাতেই নির্বাচনে অংশ নেবেন তিনি।
পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘‘এখন পর্যন্ত পরিকল্পনা আছে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার। পরে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’’
সাংবাদিকরা জানতে চান, বিএনপি কি তার জন্য কোনো আসন ফাঁকা রাখছে বা কোনো ধরনের আলোচনা চলছে কি না। জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘‘আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কে আসন ফাঁকা রাখলো বা না রাখলো সেটা আমার জানার বিষয় নয়। ব্যক্তিগতভাবে আমার সিদ্ধান্ত, এককভাবেই নির্বাচন করবো।’’
ঢাকা/এএএম//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের বিপক্ষে নতুন এক টেস্ট ভেন্যু পাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে সিরিজেই তাহলে নতুন একটা টেস্ট ভেন্যু পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাই শহরের ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা হতে পারে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। কুইন্সল্যান্ডের প্রিমিয়ার (রাজ্য প্রধান) ডেভিড ক্রিসাফুলি তো রীতিমতো ঘোষণা দিয়েই দিয়েছেন—অ্যাশেজ-পরবর্তী প্রথম সিরিজে একটি টেস্ট আয়োজনের জন্য প্রস্তুত ম্যাকাই।
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর একবারই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেটা ২০০৩ সালে—ডারউইন ও কেয়ার্নসে অনুষ্ঠিত দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল খালেদ মাহমুদের দল। সেবার মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেডের মতো মূল স্টেডিয়ামগুলোয় বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। ওই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার অষ্টম ও নবম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল ডারউইনের মারারা ওভাল ও কেয়ার্নসের বুন্ডাবার্গ রাম স্টেডিয়ামের।
কেয়ার্নস স্টেডিয়ামে ২০০৩ সালে টেস্ট খেলেছে বাংলাদেশ