সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ
Published: 9th, November 2025 GMT
সিদ্ধিরগঞ্জে পোশাক চুরির অভিযোগে এক শ্রমিকের চাকুরী স্থগিত আদেশ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
রবিবার (৯ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে পিএম নিটেক্স (প্রাঃ) লিঃ এর শ্রমিকরা চাষারা-আদমজী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এসময় এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে বিকল্প সড়ক দিয়ে যান চলাচল করতে দেখা যায়।
পরে শিল্প পুলিশ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বিষয়টি নিয়ে সোমাবার জেলা প্রশাসকের কার্যালয়ে বসে সমাধানের আশ্বাস দিলে বেলা ১১টায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এর আগে এক সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির গার্মেন্টস বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়।
উল্লেখিত ঘোষনা পত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, গত ১ নভেম্বর গার্মেন্টের এক শ্রমিককে পোশাক চুরির অভিযোগে তাৎক্ষণিক চাকরি থেকে অব্যহতি দেয়া হয়।
বিষয়টি নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধি সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
রবিবার (৯ নভেম্বর) তদন্ত কমিটির প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ওই অভিযুক্ত শ্রমিককে দোষী সাব্যস্ত করে প্রতিবেদন দিতে চাইলে শ্রমিক প্রতিনিধিদের সাথে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয়। এতে করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পিএম নিটেক্সের গার্মেন্টস বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ গ র ম ন টস অবর ধ
এছাড়াও পড়ুন:
শেষ রাউন্ডে প্রথম জয় ঢাকার
জাতীয় ক্রিকেট লিগের শিরোপার লড়াই থেকে অনেক আগেই ঢাকা বিভাগ ছিটকে গেছে। শেষ রাউন্ডের ম্যাচটি ঢাকা বিভাগের জন্য ছিল অনেকটাই নিয়ম রক্ষার।
আগের ছয় ম্যাচে পাঁচটি ড্র ও একটিতে হেরেছিল তারা। সপ্তম রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পায় ঢাকা। চট্টগ্রাম বিভাগকে স্রেফ উড়িয়ে ইনিংস ব্যবধানে ম্যাচ জিতেছে তারা।
আরো পড়ুন:
সহজ জয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা
বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টিতে এগিয়েছে, ওয়ানডেতে সময় প্রয়োজন: সালাহউদ্দিন
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনিংস এবং ১৯২ রানের বিশাল ব্যবধানে জিতেছে ঢাকা বিভাগ। ফলোয়নে পড়া চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ১৫৮, দ্বিতীয় ইনিংসে ১৯১ রান করে। এর আগে তিন সেঞ্চুরিতে ঢাকা বিভাগের রান ছিল ৬ উইকেটে ৫৪১।
আশিকুর রহমান শিবলি ১০০, আনিসুল ইসলাম ১৮৬ এবং মার্শাল আইয়ুব ১৬৫ রান করেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অভিষেকে ১৮৬ রানের ইনিংস খেলা আনিসুল।
মিরপুরের উইকেট ১৪ উইকেটের সাক্ষী হয়েছে৷ ৬ উইকেটে ৯৪ রানে দিন শুরু করে চট্টগ্রাম। প্রথম সেশনে দেড় ঘণ্টা খেলাতেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ৪ উইকেট হারায় ৬৪ রান যোগ করতে। ১৫৮ রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে তারা।
বল হাতে ঢাকার তিন পেসার রিপন মণ্ডল, সুমন খান ও সালাহউদ্দিন শাকিল ৩টি করে উইকেট নেন।
৩৮৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে আবার বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। ইয়াসির আলী রাব্বী, মাহমুদুল হাসান জয় ও ইরফান শুক্কুরদের ব্যাটিং ব্যর্থতায় ৮৬ রানে ৬ উইকেট হারায় তারা। সেখান থেকে নাইম হাসানের ৩৭ ও হাসান মুরাদের ৫৮ রানে পরাজয়ের ব্যবধান কমায় চট্টগ্রাম।
দ্বিতীয় ইনিংসে রিপন ও সুমন ২টি করে উইকেট নেন। ৩ উইকেট নিয়ে সেরা ছিলেন নাজমুল ইসলাম অপু।
ইনিংস ব্যবধানে ম্যাচ জিতে মোট ৯ পয়েন্ট পেয়েছে ঢাকা। সব মিলিয়ে তাদের পয়েন্ট ১৯।
এদিকে ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করেছিলেন মার্শাল। তার হাতে আজ সম্মাননা স্মারক তুলে দিয়েছে বিসিবি।
ঢাকা/ইয়াসিন