লস অ্যাঞ্জেলেস-২০২৮ অলিম্পিকে ক্রিকেট ফিরলেও, সেখানে পাকিস্তান-ভারত মহারণ দেখা নাও যেতে পারে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অলিম্পিক ক্রিকেটের জন্য আঞ্চলিক বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করার পথে, যার মাধ্যমে নির্ধারিত হবে অংশগ্রহণকারী ছয়টি দল।

দুবাইয়ে শুক্রবার অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় আলোচিত প্রস্তাব অনুযায়ী, প্রতিটি মহাদেশের শীর্ষস্থানীয় দল সরাসরি জায়গা পাবে অলিম্পিকে।

আরো পড়ুন:

আজিজুলের সেঞ্চুরিতে সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাঁচাল বাংলাদেশ

টানা আট ছক্কায় আকাশের অনন্য রেকর্ড, ছুঁলেন শাস্ত্রী-সোবার্সকেও

এই হিসাব অনুযায়ী এশিয়া থেকে ভারতের যোগ্যতা অর্জন প্রায় নিশ্চিত। একইভাবে ওশেনিয়া থেকে অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা, এবং ইউরোপ থেকে গ্রেট ব্রিটেন সরাসরি জায়গা করে নেবে বলে ধারণা করা হচ্ছে।

তবে পঞ্চম স্থানটি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে সেই স্থান পাবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। কারণ, আমেরিকা অঞ্চলের হয়ে ওয়েস্ট ইন্ডিজও প্রতিদ্বন্দ্বিতায় আছে।

এই ফর্মুলায় পাকিস্তান, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সরাসরি সুযোগ থেকে বঞ্চিত হবে। তাই প্রস্তাব উঠেছে- ষষ্ঠ দলটি নির্ধারিত হবে একটি গ্লোবাল কোয়ালিফায়ারের মাধ্যমে। সেই কোয়ালিফায়ারের বিস্তারিত শিগগিরই ঘোষণা করবে আইসিসি।

দুবাই সভায় উপস্থিত এক অভিজ্ঞ প্রশাসক বলেন, “অংশগ্রহণকারী দলগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি মহাদেশের শীর্ষ দল সরাসরি যাবে। আর ষষ্ঠ দল আসবে গ্লোবাল কোয়ালিফায়ারের মাধ্যমে। বিস্তারিত পরিকল্পনা পরে জানাবে আইসিসি, তবে রোডম্যাপ প্রায় চূড়ান্ত।”

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও নারী- দুই বিভাগেই ক্রিকেট অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

আইসিসি ইতোমধ্যে নিশ্চিত করেছে, ক্রিকেট ইভেন্ট চলবে ২০২৮ সালের ১২ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত। এর মধ্যে নারীদের ফাইনাল হবে ২০ জুলাই। আর পুরুষদের স্বর্ণপদক ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ জুলাই।

১২৮ বছর পর অলিম্পিক মঞ্চে ফিরছে ক্রিকেট। এর আগে একমাত্রবার এই খেলা দেখা গিয়েছিল ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে। যেখানে গ্রেট ব্রিটেন ফ্রান্সকে হারিয়ে জিতেছিল স্বর্ণপদক।

এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়। তবে পাকিস্তান-ভারতের চিরপ্রতীক্ষিত লড়াই দেখা যাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অল ম প ক আইস স

এছাড়াও পড়ুন:

ইউএনএফপিএ গ্লোবাল ইন্টার্নশিপ, শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের সুযোগ

জাতিসংঘের অধীন ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড ( ইউএনএফপিএ) শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য ‘গ্লোবাল ইন্টার্নশিপ রোস্টার ২০২৫’ ঘোষণা করেছে। এটি একটি বেতনভিত্তিক আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রাম। অংশগ্রহণকারীরা জাতিসংঘের গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও সদ্য কৃতকার্য গ্র্যাজুয়েটরা।

আবেদনকারীদের অন্তত একটি পূর্ণ একাডেমিক বছর সম্পন্ন থাকতে হবে।

স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি অর্জনের পথে থাকা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

যাঁরা সর্বশেষ এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন, তাঁরাও যোগ্য।

আবেদনকারীদের জাতিসংঘের অন্তত একটি কার্যকর ভাষায় (ইংরেজি বা ফরাসি) দক্ষ হতে হবে এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট অফিসের সরকারি ভাষায়ও পারদর্শিতা থাকতে হবে (আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ বা স্প্যানিশ)।

ইউএনএফপিএতে যদি আবেদনকারীর নিকট আত্মীয় (পিতা-মাতা, ভাই-বোন বা সন্তান) কর্মরত থাকেন, তবে তাঁরা এই ইন্টার্নশিপের জন্য যোগ্য নন।

আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫সুবিধাগুলো

অংশগ্রহণকারীরা নির্দিষ্ট স্টাইপেন্ড পাবেন।

স্টাইপেন্ডের পরিমাণ নির্ভর করবে কাজের স্থানের ওপর এবং সাধারণত স্থানীয় মুদ্রায় প্রতি মাসের শেষে প্রদান করা হবে।

এর মাধ্যমে ইন্টার্নরা আর্থিক চাপ ছাড়াই ইন্টার্নশিপের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

ইউএনএফপিএ’র বিভিন্ন অফিসে কাজ করার সুযোগ থাকবে, ফলে ইন্টার্নরা তাঁদের পছন্দমতো কর্মস্থল বেছে নিতে পারবেন।

জাতিসংঘের বহু সাংস্কৃতিক পরিবেশে কাজ করার মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করবেন।

এই ইন্টার্নশিপ ভবিষ্যতে জাতিসংঘ বা ইউএনএফপিএর অন্য কর্মসূচিতে কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও সহায়ক হতে পারে।

আরও পড়ুনকানাডায় টিউশন ফি ছাড়াই স্কলারশিপ, ৭০০টির বেশি প্রোগ্রাম২৭ অক্টোবর ২০২৫আবেদনপ্রক্রিয়া

ইউএনএফপিএর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

আবেদন করার আগে অবশ্যই যোগ্যতার শর্তগুলো ভালোভাবে পড়ে নিতে হবে।

আবেদনপ্রক্রিয়ার কোনো ধাপে ফি দিতে হয় না।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনজাপানে মেক্সট স্কলারশিপে উচ্চশিক্ষা, জিপিএ ২.৩০ হলে আবেদন ১৯ অক্টোবর ২০২৫আবেদনের শেষ তারিখ

৩১ ডিসেম্বর ২০২৫

আরও পড়ুনসুইডেনে ৭৫০টি ফুল-ফান্ডেড স্কলারশিপ, আবেদন স্নাতকোত্তরে, জীবনযাপন খরচ–ভ্রমণ ব্যয়সহ নানা সুযোগ২৬ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • দেশজুড়ে বাংলালিংকের ওয়াকাথনের উদ্বোধন
  • নেস্‌লে বাংলাদেশের ‘এইচএমও লুমিনারি সামিটে’ দেশ-বিদেশের স্বাস্থ্যবিশেষজ্ঞরা
  • ইউএনএফপিএ গ্লোবাল ইন্টার্নশিপ, শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের সুযোগ
  • অনলাইনের যেকোনো তথ্য যাচাই করতে হবে