জাতীয় মুক্তি দলের যুগ্ম-মহাসচিব হলেন সাংবাদিক সিরাজ
Published: 9th, November 2025 GMT
মেঘলা টিভির সিইও সোনারগাঁয়ের সন্তান সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ জাতীয় মুক্তি দলের যুগ্ম-মহাসচিব নির্বাচিত হয়েছেন। গত শনিবার পার্টির অফিসে সর্বসম্মতিক্রমে তাকে দলের যুগ্ম মহাসচিব করা হয়।
১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এ দলটি ৫ম, ৬ষ্ঠ ও ৭ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল। গত শনিবার দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাঙালী, আনোয়ার হোসেন মিলন ও আব্দুর রউফ তোতা ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
অধ্যাপক মো.
এর মধ্যে রয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে, নজরুল ইসলাম বাঙালী ফেনী-২, মোহাম্মদ উল্লাহ শামীম ফেনী-৩, অধ্যাপক মো. খোরশেদ আলম জামালপুর-২, আনোয়ার হোসেন মিলন পাবনা-৩, আব্দুর রউফ তোতা গাইবান্ধা-৪, শাহিনুর ইসলাম দিনাজপুর-৪, এবং রবিউল ইসলাম রবি ঠাকুরগাঁও-২ আসনে প্রার্থী হবেন।
মোট ২০টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জোর দাবি জানানো হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও র জন ত ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের বিপক্ষে নতুন এক টেস্ট ভেন্যু পাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে সিরিজেই তাহলে নতুন একটা টেস্ট ভেন্যু পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাই শহরের ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা হতে পারে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। কুইন্সল্যান্ডের প্রিমিয়ার (রাজ্য প্রধান) ডেভিড ক্রিসাফুলি তো রীতিমতো ঘোষণা দিয়েই দিয়েছেন—অ্যাশেজ-পরবর্তী প্রথম সিরিজে একটি টেস্ট আয়োজনের জন্য প্রস্তুত ম্যাকাই।
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর একবারই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেটা ২০০৩ সালে—ডারউইন ও কেয়ার্নসে অনুষ্ঠিত দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল খালেদ মাহমুদের দল। সেবার মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেডের মতো মূল স্টেডিয়ামগুলোয় বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। ওই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার অষ্টম ও নবম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল ডারউইনের মারারা ওভাল ও কেয়ার্নসের বুন্ডাবার্গ রাম স্টেডিয়ামের।
কেয়ার্নস স্টেডিয়ামে ২০০৩ সালে টেস্ট খেলেছে বাংলাদেশ