গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় ৫ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে দুজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গাছদহ এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান (২২) ও সিরাজগঞ্জ পৌরসভার কলোনী এলাকার কুদ্দুসের ছেলে হৃদয় (৩২)।

উদ্ধারকৃতদের বরাতে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘‘ঢাকায় কাজ করতেন পাঁচ ব্যক্তি। গত রাতে গাবতলী থেকে ট্রাকে করে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন তারা। পথে আরো কয়েকজন উঠেন। পরে তারা একসঙ্গে লুডুও খেলেন। লুডু খেলার ফাঁকে পাঁচজনকে পানীয় খাওয়ার অফার করা হয়। খাওয়ার পরই জ্ঞান হারান তারা। বৃহস্পতিবার সকালে মহাসড়কের পাশে পাঁচজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’’

ওসি আরো বলেন, ‘‘পাঁচজন অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছিলেন। তাদের পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে সর্বস্ব লুট করে নিয়ে যাওয়া হয়েছে।’’

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.

ফরহাদ আলী বলেন, ‘‘প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে তাদের পরিবারের লোকজন নিয়ে গেছেন। বাকি তিনজন হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন। তারা আশঙ্কামুক্ত, তবে এখনো তাদের জ্ঞান ফেরেনি।’’

ঢাকা/মাসুম/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ ব ন দগঞ জ উদ ধ র উপজ ল

এছাড়াও পড়ুন:

১৪৫ ভরি স্বর্ণ লুট, পুলিশ-সাংবাদিক-কৃষকলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ পরিচয়ে দুই ভাইয়ের কাছ থেকে ১৪৫ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের মধ্যে পুলিশ, সাংবাদিক ও কৃষকলীগ নেতা রয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। গত শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ডাকাতির ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

টাঙ্গাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ছুরিকাঘাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীর মৃত্যু

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) সাব-ইন্সপেক্টর মো. আক্তারুজ্জামান মুন্সি, মাইটিভির ঢাকার শাহ আলী থানা প্রতিনিধি মো. রমজান, মানিকগঞ্জ জেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. রমজান আলী, মাইক্রোবাসচালক মো. জাকির হোসেন ও মিরপুরের জুয়েলার্স ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গত ৭ ডিসেম্বর বেলা সোয়া ৩টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন দুই ভাই। গজারিয়া এলাকায় পুলিশের পোশাক পরা তিনজনসহ পাঁচজনের একটি দল বাস থেকে তাদের নামিয়ে ‘মাদক মামলা আছে’ বলে হাতকড়া পরিয়ে একটি নোয়া মাইক্রোবাসে তোলে। চোখ বেঁধে মারধর করে সবকিছু ছিনিয়ে নিয়ে গাজীপুরের কালিগঞ্জে হাত-পা বেঁধে ফেলে রেখে যায়। খবর পেয়ে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সাহায্যে অভিযান শুরু করে। 

গত মঙ্গলবার ৯ ডিসেম্বর সকাল থেকে ঢাকার কাফরুল, মিরপুর ও মানিকগঞ্জের হরিরামপুরে ধারাবাহিক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯৪ ভরি ১৪ আনা স্বর্ণ, ১৩ লাখ ৫০ হাজার টাকা (স্বর্ণ বিক্রির টাকা), ডাকাতিতে ব্যবহৃত নোয়া মাইক্রোবাস, দুই জোড়া হাতকড়া, দুটি ওয়াকিটকি, তিন সেট পুলিশের ইউনিফর্ম ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় গজারিয়া থানায় বিজয় দাস বাদী মামলা করেছেন। বাকি স্বর্ণ ও পলাতক একজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ১৪৫ ভরি স্বর্ণ লুট, পুলিশ-সাংবাদিক-কৃষকলীগ নেতাসহ গ্রেপ্তার ৫