রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা বাগদানের খবরটি পুরোনো। বিয়েটা কবে, কোথায় করছেন—তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তুঙ্গে।

বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এক প্রতিবেদনে ইন্ডিয়া ফোরামস লিখেছে, আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিয়ে সারবেন রাশমিকা ও বিজয়।

সংবাদমাধ্যমটি লিখেছে, ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে দুই পরিবার। দক্ষিণ ভারতীয় রীতি অনুসারে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তাঁরা।
এর আগে ২ অক্টোবর হায়দরাবাদে বিজয়ের বাড়িতে বাগদান করেছেন তাঁরা। দুজনের পরিবার ও বন্ধুরা উপস্থিত ছিলেন।

যদিও বিজয় ও রাশমিকার একসঙ্গে ছুটি কাটানো বা ঘনিষ্ঠ সময় কাটানোর নানা খবর এরই মধ্যে ছড়িয়েছে। তাঁরা কখনো প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। এ পর্যন্ত তাঁদের পক্ষ থেকে বাগদান বা বিয়ে—কোনো কিছুরই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে ২০১৭ সালে ‘কিরিক পার্টি’ অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে প্রেম করছেন রাশমিকা। ওই বছরই প্রেমের গুঞ্জন ডালপালা মেলার আগেই তাঁরা বাগদান সারেন। পরে বাগদান ভেঙে যায়।

আরও পড়ুনবাগ্‌দান সারলেন রাশমিকা–বিজয়, বিয়ে কবে০৪ অক্টোবর ২০২৫সিনেমার দৃশ্যে রাশমিকা ও বিজয়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ও ব জয়

এছাড়াও পড়ুন:

বিডি থাইয়ের লোকসান বেড়েছে ১৫০ শতাংশ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে ১৫০ শতাংশ।

আরো পড়ুন:

সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না গ্লোবাল হেভি কেমিক্যালস

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৭০) টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.২৮) টাকা। ফলে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৪২ টাকা ১৫০ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (০.৩৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল(০.৩৬) টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমরেয় কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৯৮ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ