পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির পটভূমিতে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। ছবিটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন আদর আজাদ ও শবনম বুবলী। শুক্রবার রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো এই সিনেমার আনুষ্ঠানিক যাত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী, প্রযোজক, পরিবেশক ও শিল্পীরা।
মহরত অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে উঠে আসে শাকিব খানের প্রসঙ্গও। সাংবাদিকদের প্রশ্ন ছিল, শাকিব-বুবলী জুটির জনপ্রিয় সময়ে অন্য নায়কদের সঙ্গে কাজ করতে গিয়ে কি কখনো শাকিবের বাধার মুখে পড়তে হয়েছিল বুবলীকে? বুবলী প্রশ্নটির সরাসরি উত্তর না দিয়ে বেশ কৌশলীভাবে বিষয়টি সামলান। বলেন, ‘আসলে শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের পছন্দের। সেখান থেকে দর্শকদের ভালোবাসা সব সময় ছিল, আছে এবং থাকবে। আমরা শিল্পী হিসেবে কাজ করি সবাই নিজের জায়গা থেকে, নিজস্ব সত্তা নিয়ে। আমার মনে হয়, যখন অন্য শিল্পীদের সঙ্গে কাজ করি, তখনো দর্শকেরা সেটাকে তাঁদের মতো করেই গ্রহণ করেন।’

বুবলী আরও বলেন, ‘শিল্পীদের সবারই নিজস্ব একটা সত্তা থাকে, সেখানে অন্য কিছু আসলে ম্যাটার করে না।’

এই জবাবে বুবলী যেন একদিকে শাকিব-বুবলী জুটির জনপ্রিয়তাকে সম্মান জানিয়েছেন, অন্যদিকে নিজের স্বাধীন শিল্পীসত্তাকেও তুলে ধরেছেন।

আরও পড়ুনবুবলী-আদরকে নিয়ে জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’৬ ঘণ্টা আগেছবিটি পরিচালনা করছেন জাহিদ হোসেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক জ কর অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

স্মৃতি-পলাশের বিয়েটা হবে? পলক বললেন...

বাগ্‌দান, গায়েহলুদ থেকে সংগীত অনুষ্ঠান—ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউডের গায়ক ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল।

প্রায় পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন স্মৃতি ও পলাশ। মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতির বাড়িতে ঘটা করে বিয়ের আয়োজন করা হয়। দুই তারকার বিয়ে বলে কথা, কোনো খামতি ছিল না।

গত ২৩ নভেম্বর চার হাত এক হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত ঘোষণা করা হয়।

এর মধ্যে পলাশের সঙ্গে অন্য নারীর সম্পর্ক নিয়ে বেশ চর্চা চলছে। কেউ কেউ বলছেন, স্মৃতি ও পলাশের বিয়েটা আর হবে না। বিষয়টি নিয়ে গুঞ্জনের মধ্যে মুখ খুললেন পলাশের বোন পলক মুচ্ছল।

বিয়েটা হবে? বিষয়টি নিয়ে পলক বলেন, ‘দুই পরিবারই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে গুজব ছড়াবেন না। আমরা নিজেদের মতো করে সময় নিচ্ছি, সবকিছু ভালো হলে অফিশিয়াল ঘোষণা দেওয়া হবে।’

আরও পড়ুনবিয়ে করছেন পলাশ মুচ্ছল, পাত্রী ক্রিকেটার স্মৃতি মান্ধানা১৯ অক্টোবর ২০২৫স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল

সম্পর্কিত নিবন্ধ