রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে নিহত পথচারী আবুল কালামের পরিবারকে ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে ব্যাংকটি এ উদ্যোগ নেয়।

ঢাকায় গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আবুল কালামের স্ত্রী আইরিন আক্তারের হাতে আর্থিক সহায়তার প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো.

আহসান-উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান হিসাব কর্মকর্তা দিদারুল ইসলাম, ইসলামি ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ সাকিবুজ্জামানসহ অন্য কর্মকর্তারা।

আরও পড়ুনমেট্রোরেলের বিয়ারিং প্যাড কী, খুলে পড়ার কারণ কী হতে পারে২৬ অক্টোবর ২০২৫

মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষে আবুল কালামের সন্তান আবদুল্লাহ আবরার (৪) এবং পারিশা মারিয়ামের (৩) নামে ব্যাংকের ইসলামি ব্যাংকিং উইন্ডো ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’-এর আওতায় প্রতিটি সাড়ে সাত লাখ টাকা সমমূল্যের দুটি মাসিক মুনাফা জমাদার আমানত হিসাব খোলা হয়। এর মাধ্যমে প্রাপ্ত মুনাফা থেকে প্রতি মাসে তারা তাদের পারিবারিক বিভিন্ন ব্যয় পরিচালনা করতে পারবে।

আরও পড়ুনমেট্রো দুর্ঘটনায় নিহত কালামের ব্যাংক হিসাবের নমিনি আসলে কে০৪ নভেম্বর ২০২৫আরও পড়ুনবিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী মেট্রোরেলে চাকরি পাচ্ছেন কোন পদে০৪ নভেম্বর ২০২৫

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, বয়সসীমা বৃদ্ধি

বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সাল থেকে সৈনিক পদে নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ ট্রেডে (জেনারেল ট্রেড) আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৭ থেকে ২২ বছর, আর টেকনিক্যাল ট্রেডে (টিটি) ১৭ থেকে ২৩ বছর পর্যন্ত আবেদন করা যাবে। গতকাল রোববার (৭ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সাল হতে সৈনিক পদে যোগদানের বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত বয়সসীমা—সাধারণ ট্রেড ১৭ হতে ২২ বছর এবং টেকনিক্যাল ট্রেড (টিটি) ১৭ হতে ২৩ বছর।’

আরও পড়ুনসেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ, জিপিএ–৩ হলেই আবেদন০৩ ডিসেম্বর ২০২৫

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী ২০২৫-২৬ সালের জন্য সৈনিক পদে (পুরুষ ও নারী) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ৪ ডিসেম্বর ২০২৫, যা চলবে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

আরও পড়ুনদুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮০৮ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ