ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তি উদ্যাপন কাল
Published: 7th, November 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তি উদ্যাপন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির গ্র্যান্ড রিইউনিয়ন আগামীকাল শনিবার। সকাল ৯টায় অপরাজেয় বাংলার সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পর্যন্ত বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে।
৭৫ বছর পূর্তি উদ্যাপন কমিটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে নয়টায় টিএসসি মিলনায়তনের সামনে মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শবনম শেহনাজ চৌধুরী।
বিভাগের ৭৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে বিভাগের চেয়ারম্যান দপ্তরের সামনের দেয়ালে বসানো হয়েছে স্মৃতি ফলক.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৭৫ বছর প র ত
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ডেপুটি রেজিস্ট্রার ৩ দিনের রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আজ সোমবার এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী জি এম কাউসার উল ইসলাম বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা আজ সাত দিনের রিমান্ড চান। আমরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করি। শুনানিতে আমরা বলেছি, এ মামলার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। এটা মিথ্যা মামলা। আমরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করছি। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক তিন দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন।’
১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁর পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড বানিয়ে পোস্ট করেন লাভলু মোল্লাহ।
আরও পড়ুনহাসিনার পক্ষে ফেসবুকে পোস্ট: ৫ মাস আগের মামলায় ঢাবির ডেপুটি রেজিস্ট্রার কারাগারে১৮ নভেম্বর ২০২৫এ ঘটনার পর লাভলু মোল্লার বাসার সামনে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। পরে তাঁকে আটক করে শাহবাগ থানায় দেন শিক্ষার্থীরা।
পরদিন ১৮ নভেম্বর সাড়ে পাঁচ মাস আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিল করার ঘটনায় করা একটি মামলায় লাভলু মোল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এ ঘটনায় ৯ জনকে এজাহারনামীয় ৪০ থেকে ৫০ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করে শাহবাগ থানার উপপরিদর্শক কামাল উদ্দিন মিয়া সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
আরও পড়ুনহাসিনার পক্ষে ফেসবুকে পোস্ট, ঢাবির কর্মকর্তা আটক১৮ নভেম্বর ২০২৫