রাজশাহীতে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত
Published: 7th, November 2025 GMT
রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবপুর চুঙ্গাতলা এলাকায় রাজশাহী-পাবনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই গ্রামের মানসুর রহমানের ছেলে মারুফ আলী (২৫) ও বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।
আরো পড়ুন:
বিএনপি প্রার্থীর শোডাউনে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই নেতা নিহত
বাগেরহাটে বাস খাদে পড়ে প্রাণ গেল ২ জনের
পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে শিবপুর এলাকায় বিপরীত দিক থেকে একটি অ্যাম্বুলেন্স মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। সে সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তুহিন ও শিমুল ঘটনাস্থলেই মারা যান। মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘‘ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে ক্লিনিকে নেওয়ার পরে মারা যান। ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে গেছে। নিহতদের পরিবারকে মামলা করতে বলা হয়েছে। মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/কেয়া/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের বিপক্ষে নতুন এক টেস্ট ভেন্যু পাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে সিরিজেই তাহলে নতুন একটা টেস্ট ভেন্যু পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাই শহরের ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা হতে পারে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। কুইন্সল্যান্ডের প্রিমিয়ার (রাজ্য প্রধান) ডেভিড ক্রিসাফুলি তো রীতিমতো ঘোষণা দিয়েই দিয়েছেন—অ্যাশেজ-পরবর্তী প্রথম সিরিজে একটি টেস্ট আয়োজনের জন্য প্রস্তুত ম্যাকাই।
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর একবারই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেটা ২০০৩ সালে—ডারউইন ও কেয়ার্নসে অনুষ্ঠিত দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল খালেদ মাহমুদের দল। সেবার মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেডের মতো মূল স্টেডিয়ামগুলোয় বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। ওই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার অষ্টম ও নবম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল ডারউইনের মারারা ওভাল ও কেয়ার্নসের বুন্ডাবার্গ রাম স্টেডিয়ামের।
কেয়ার্নস স্টেডিয়ামে ২০০৩ সালে টেস্ট খেলেছে বাংলাদেশ