না বুঝে ভোট দেওয়ার দিন শেষ : নূরুল হক নূর
Published: 7th, November 2025 GMT
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে। আপনারা ভালো মানুষকে ভোট দিলে দেশে সুন্দর হবে। আর যদি না বুঝে, না দেখে স্লোগান দিতে থাকেন-তাহলে জেনে রাখুন, না বুঝে ভোট দেওয়ার দিন শেষ।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের ‘তারুণ্যের রাজনৈতিক সমাবেশে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মাদক, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আগামীর সমৃদ্ধশীল বাংলাদেশ পড়ার প্রত্যয় নিয়ে চাষঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ সামাবেশের আয়োজন করা হয়।
নূর বলেন, এখনো আমরা কারো সঙ্গে জোট করিনি। দেশের পরিবর্তন, চাঁদাবাজ ও দখলদারদের বিষয়ে তাদের অবস্থান কী হবে-এগুলো স্পষ্ট হওয়ার পর আমরা জোট করবো। তার বাইরে জোট করব না।
তিনি বলেন, বাংলাদেশে গত ৫০ বছরে শহীদদের রক্ত অনেক ক্ষেত্রেই বিফলে গেছে। আমরা চাই সহনশীলতা ও সম্প্রীতির নতুন রাজনীতি। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ। তাই আগামী নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
নূর বলেন, আগেও গণ অধিকার পরিষদের দুটি সমাবেশ নারায়ণগঞ্জে হয়েছে। সমাবেশে তিনি তরণদের কাছে প্রশ্ন রাখেন,যে স্বপ্নের জন্য আপনারা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন, সে স্বপ্ন কি পূরণ হয়েছে ? তা হয়নি। আমরা আর রক্ত দেব না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ আমরা গঠন করব।
যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শেখ সাব্বির রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শুভর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, দলটির কেন্দ্রীয় কমিটির গৃহায়ন ভূমি ও পূনর্বাসন সম্পাদক আবুল খায়ের শান্ত, নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রকৌশলী নাহিদ,সাধারণ সম্পাদক আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি প্রকৌশলী আরিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আজিম ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক আল মাহমুদ শরীফ প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের দোয়া
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলেম-ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর ) বাদ আছর সিদ্ধিরগঞ্জ ক্যানেলপার বাতেনপাড়ায় ১নং ওয়ার্ডে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ ( সিদ্ধিরগঞ্জ - সোনারগাঁও ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, িনারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন,মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানাধীন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, ১নং ওয়ার্ড বিএনপির সহ - সম্পাদক মজিজুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান আহমেদ পাপ্পু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ ভূইয়া সাগর, আরমান হোসেন, আশিকুর রহমান অনি, জুয়েল রানা,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, কেন্দ্রীয় মৎস্যজীবী দল নেতা আলী নুর সহ সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।