রাজশাহীতে মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা শ্রম আইন ও হাইকোর্টের নির্দেশনা না মেনে ৭০ থেকে ৮০ কেজি ওজনের আলুর বস্তা হিমাগারে রাখতে বাধ্য করছেন বলে অভিযোগ তুলেছেন হিমাগার মালিকরা। 

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলে। রাজশাহী চেম্বার ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান জানান, বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ এর বিধি ৬৩ অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের শ্রমিককে ৫০ কেজি ওজনের অতিরিক্ত ওজন বিশিষ্ট কোনো দ্রব্য হাতে বা মাথাই করে উত্তোলন কিংবা বহন করানো যাবে না। ২০১৮ সালে হাইকোর্ট এক রায়ে একই আদেশ দেন। তবে এই আইন ও নির্দেশনা তারা বাস্তবায়ন করতে পারছেন না মধ্যস্বত্ত্বভোগী আলু ব্যবসায়ীদের কারণে। ফলে শ্রমিকের ঘাড়ে ওঠে অতিরিক্ত ওজনের বস্তা।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাজশাহী জেলায় ৩৬টি হিমাগার রয়েছে। এবার সবাই (হিমাগার মালিক) সিদ্ধান্ত নেন যে, তারা ৫০ কেজির বেশি ওজনের আলুর বস্তা হিমাগারে নেবেন না। গতবছর বস্তাপ্রতি হিসেবে হিমাগার ভাড়া নেওয়া হলেও এবার তারা আলুর কেজিপ্রতি হিসেবে ভাড়া নেবেন। এই সিদ্ধান্ত নেওয়ার পর মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা প্রচার চালান যে, হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এরপর জেলার তানোরে ছয়টি হিমাগারে হামলার ঘটনা ঘটেছে।

হিমাগার মালিকরা সংবাদ সম্মেলনে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজ দেখান। এতে দেখা যায়, ৫০ কেজির বেশি ওজনের বস্তা না নেওয়ার কথা লিখে হিমাগারের সামনে টাঙানো ব্যানার খুলে আগুন ধরিয়ে দিচ্ছেন কিছু ব্যক্তি। গত রবিবার (১২ জানুয়ারি) বিকেলে সিসি ক্যামেরায় তা ধরা পড়ে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সংবাদ সম্মেলনে হিমাগার মালিকরা জানান, গতবছর পর্যন্ত বস্তা হিসেবে আলুর ভাড়া নেওয়া হয়েছে। তাই মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা সব সময় ৫০ কেজির স্থলে ৭০ থেকে ৮০ কেজি আলু ভরেছেন বস্তায়। ফলে বেশি আলু রেখেও কম ভাড়া দিয়েছেন তারা। হিমাগার মালিকরা বাধ্য হয়ে ওই বস্তা নিয়েছেন। বস্তা উত্তোলনের সময় শ্রমিকদের কষ্ট হয়েছে। আইনের লঙ্ঘন বলে কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ অভিযান চালিয়ে জরিমানাও করেছে। এর ফলে তারা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন, এবার বস্তা হিসেবে নয়; ভাড়া নেবেন আলু ওজন করে। তাহলে মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা আইন লঙ্ঘন করে অতিরিক্ত ওজনের বস্তা দেবেন না। তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মদদে হিমাগারে হামলা হচ্ছে বলে অভিযোগ করেন মালিকরা। 

হামলার প্রতিবাদ জানিয়ে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, “গত বছর ৫০ কেজির বস্তায় ৩৪০ টাকা ভাড়া নেওয়া হত। এর ফলে কেজিপ্রতি সংরক্ষণে খরচ পড়ত প্রায় ৭ টাকা। ব্যাংকের সুদ হারসহ সব খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন চলতি মৌসুমে কেজিপ্রতি ভাড়া নির্ধারণ করেছে সর্বোচ্চ ৮ টাকা। এরপরেও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত রয়েছে, এই অ্যাসোসিয়েশনের সদস্যরা এর চেয়েও কম ভাড়ায় তারা নিজস্ব সিদ্ধান্তে আলু সংরক্ষণ করতে পারবেন।”

হিমাগার মালিকরা ৫০ কেজির বস্তার ব্যাপারে শ্রম আইন ও হাইকোর্টের রায়ের বাস্তবায়ন দাবি করেন। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরেরও সহায়তা কামনা করেন। এছাড়া যারা হিমাগারে হামলা করছে, তাদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

সংবাদ সম্মেলনে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার আলীসহ অন্য হিমাগার মালিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/কেয়া/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ ম গ র ম ল কর ৫০ ক জ র ব ব যবস য় র ওজন র

এছাড়াও পড়ুন:

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকেই মোস্তাফিজ জাদু

দল জেতেনি। তবে বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান তাঁর কাজটা করেন দারুণভাবে। কাল সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচ খেলেছেন মোস্তাফিজ।

অভিষেক ম্যাচেই বল হাতে ৪ ওভারে ২৬ দিয়ে নিয়েছেন ২টি উইকেট। শুধু বোলিং নয়, ফিল্ডিংয়েও ধরেছেন দুটি ক্যাচ। এরপরও তাঁর দল দুবাই ক্যাপিটালস ৪ উইকেটে হেরে গেছে  গালফ জায়ান্টসের কাছে।

দুবাইয়ে আগে ব্যাটিং করে দুবাই ক্যাপিটালস তুলেছিল ১৬০ রান। সেই রান তাড়া করতে নেমে গালফ জায়ান্টস জিতেছে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে।

মোস্তাফিজ কাল উইকেট পেয়েছেন তাঁর করা প্রথম বলেই। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে ফেরান গালফ ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে। প্রথম ওভারে ১১ রান দেওয়া মোস্তাফিজ এরপর আবার আসেন পাওয়ার প্লের শেষ ওভারে।

উইকেট পেতে পারতেন এই ওভারের শেষ বলেও। তাঁর বলে ক্যাচ তুলেছিলেন জেমস ভিন্স। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো ডেভিড উইলি ক্যাচ নিতে পারেননি, উল্টো বানিয়ে দেন চার। সেই ওভার থেকে আসে ১০ রান। আর সেই ভিন্সই পরে ফিফটি করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

আরও পড়ুনদেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি৮ ঘণ্টা আগে

১২তম ওভারে এসে মোস্তাফিজ আবারও ঝলক দেখান। মাত্র দুই রান দিয়ে তুলে নেন ফিফটি করা পাতুম নিশাঙ্কার উইকেট। এরপর ১৬তম ওভারে দেন মাত্র ৩ রান। প্রথম দুই ওভারে ২১ রান দেওয়া এই বাঁহাতি পেসার শেষ দুই ওভারে দিয়েছেন মাত্র ৫ রান।

মোস্তাফিজের স্পেল শেষ হওয়ার সময় গালফের দরকার ছিল ২৪ বলে ২৯ রান। সেই সমীকরণ তারা সহজেই মেলাতে পেরেছে। নিশাঙ্কা খেলেছেন ৩১ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস, হয়েছেন ম্যাচসেরা।

এবারের আসরে প্রথম দুই ম্যাচেই হেরেছে দুবাই ক্যাপিটালস। আর গালফ জায়ান্টস দুটিই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে।

আরও পড়ুনবিপিএল কি মিস করেন সালাহউদ্দীন১৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • এই দিনে হানাদার মুক্ত হয়েছিল কুষ্টিয়ার যেসব স্থান
  • দীর্ঘ বিরতির পর কেন এই জরিপ
  • ৬০ বছর বয়সে প্রেমের দেখা পাব ভাবিনি: আমির খান
  • ইংল্যান্ডকে উড়িয়ে ২–০–তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
  • আইএল টি–টোয়েন্টিতে অভিষেকেই মোস্তাফিজ জাদু
  • নবীজি (সা.) যেভাবে নামাজ পড়তেন
  • স্টার্কের জবাব নেই ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার ৫১১, লিড ১৭৭ রানের
  • অনলাইনে টাকা খাটিয়ে বেশি মুনাফার ফাঁদে কোটি টাকা খুইয়েছেন ব্যাংক কর্মকর্তা
  • মেয়েটি আসে হৃদয়কে ফাঁদে ফেলতে, এরপর...
  • দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ