ফতুল্লার লামাপাড়া এলাকায় গৃহবধূ লামিয়া আক্তার ফিজা হত্যার পৌনে তিন মাস অতিবাহিত হওয়ার পরও গ্রেপ্তার হচ্ছে না মামলার আসামিরা। ফিজা হত্যা মামলার সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

চলতি বছর ২ জানুয়ারি রাত ৮টার দিকে ফতুল্লা থানাধীন লামাপাড়া নয়ামাটি এলাকা থেকে গৃহবধূ লামিয়া আক্তার ফিজার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফিজা ফতুল্লার দেওভোগ বাশমুলী এলাকার মীর মোহাম্মদ আলীর মেয়ে।

এ ঘটনার পর পলাতক রয়েছে নিহত ফিজার স্বামী আসাদুজ্জামান মুন্না, তার বাবা মনির হোসেন মনুসহ পরিবারের সকল সদস্যরা। 

প্রথমে এটাকে সবাই আত্মহত্যা বলে মনে করলেও একমাত্র ফিজার পরিবার দাবি করে আসছিলো তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। প্রথমে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাও গ্রহণ করে পুলিশ।

কিন্তু ঘটনার চারদিনের মাথায় অর্থ্যাৎ গত ৬ জানুয়ারি ফরেনসিক রিপোর্ট দেখা মাত্র মাথাঘুরে যায় সবার। ওই রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। 
রিপোর্টে জানাযায়, এটা আসলে কোন আত্মহত্যা ঘটনা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত ফিজার শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  

আর এই হত্যাকাণ্ডটি সংঘবদ্ধ হয়ে করা হয়েছে। পরে ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরপরই মামলা নেয় ফতুল্লা থানা পুলিশ। নিহত লামিয়া আক্তার ফিজার বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে ওই হত্যা মামলাটি দায়ের করেন। 

মামলার আসামীরা হলেন, ১.

নিহত লামিয়া আক্তার ফিজার স্বামী আসাদুজ্জামান ওরফে মুন্না (৩১), পিতা মনির হোসেন মনু ২. আকলিমা বেগম (৫২), স্বামী মনির হোসেন মনু, ৩. তোফাজ্জাল হোসেন (৪৮), পিতা-পুইক্কা, ৪. চুন্নু (৫০), পিতা-পুইক্কা, ৫. মুন্নী,স্বামী মুরাদ ৬.মনির হোসেন ওরফে মনু (৫৮) ৭. আব্দুর রশিদ ওরফে মিঠুন (৫০, পিতা আম্বর আলী, ৮.নূর নাহার (৪৪), স্বামী তোফাজ্জল হোসেন, ৯. রাজ্জাক (৪৫), পিতা আমিরউদ্দিন, ১০. রানা (৪০), পিতা তালেব হোসেন, ১১. রিপন (৪৪), পিতা মৃত আম্বর আলী, ১২. গোলাম রহমান জিসান (২৪), পিতা উজ্জল।

এদিকে নিহত ফিজার পরিবার জানান,  ২ মাস ২৫ দিন হলো আমার মেয়ে লামিয়া আক্তার ফিজাকে হত্যা করা হয়েছে। এ হত্যার মূল আসামী যারা ওর স্বামী আসাদুজ্জামান মুন্না, তার মা, তার বোনসহ অন্যান্য সদস্যরা এখনও প্রকাশ্যে ঘুরতেছে। তাহলে পুলিশ কি করছে? 

পুলিশ প্রশাসনের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদেরও মেয়ে আছে? আজ আমার মেয়ের বিচার না পেলে আরও দশটার মেয়ে বিচার পাবে না। ওরা আমার মেয়ে ফিজাকে যে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, এটা বলে বুঝাতে পারবো না। আমি প্রশাসনের কাছে আমার মেয়ে হত্যার বিচার চাই। 

আমার মেয়ের হত্যার সাথে যারা জড়িত ওই সকল আসামিকে পুলিশ যেন দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনে। আর কোন মেয়েকে যেন এ ধরনের হত্যাকান্ডের শিকার হতে না হয়। এটাই আমার সবার কাছে আবেদন। আজকে আমার মেয়েটা নাই, আমি বুঝতেছি যে আমার কেমন লাগে।

ফিজা হত্যার আসামীদের গ্রেপ্তারের দাবিতে ১৮ মার্চ মানববন্ধনে নিহতের বাবা ও মামলার বাদি মীর মোহাম্মদ আলী বলেন, ফিজা হত্যার মামলার মূল আসামি আসাদুজ্জামান মুন্না, ওর মা আকলিমা, ওর বোন মুন্নি, ওর বাবা মনির হোসেন, চুন্নু, রানা এদেরকে পুলিশ ধরবে তো দূরের কথা আমার মনে পুলিশ তাদেরকে ছায়া দিচ্ছে।

নিহত ফিজার ভাই আরাফাত বলেন, আমরা কল্পনাও করেনি আমার বোনের হত্যার বিচারের জন্য এখানে আমাদের উপস্থিত হতে হবে। আমার বোন ফুলের মত পবিত্র, পর্দাশীল।

এ পর্দাশীল বোনটারে আমার ওই আসাদুজ্জামান মুন্না ও তার পরিবার নির্মমভাবে হত্যা করেছে। আমার বোনটাকে নির্মমভাবে হত্যা করে এ হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য তাকে জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে রেখেছিলো। 

শ্বাসরোধ করে কি কষ্ট দিয়ে আমার বোনটাকে হত্যা করা হয়েছে। অথচ ওরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ ওদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। আমরা অবিলম্বে আসামিদের গ্রেপ্তারসহ তাদের বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।

ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত ফিজার বাবা মীর মোহাম্মদ আলী, মা ফাইমা আক্তার, খালা সুরাইয়া আক্তার মুন্নি, ভাই আরাফাত ও ফিজার জেডা সোহরাব হোসেন সেন্টুসহ স্থানীয় আলাল মাতবর, সেলিম, মাসুম, জাহাঙ্গীর, দুলাল মাদবর, হানিফ বেপারী, জালাল ও অনিকসহ আরও অনেকে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ গ হবধ মন র হ স ন আম র ব ন আম র ম য় পর ব র

এছাড়াও পড়ুন:

নিখুঁত পরিকল্পনায় ‘হামাসই’ আবু শাবাবকে হত্যা করেছে

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসই গাজায় ইসরায়েলের মদদপুষ্ট মিলিশিয়া নেতা ইয়াসির আবু শাবাবকে হত্যা করেছে। গাজার সশস্ত্র সংগঠনটির সামরিক শাখা কাসেম ব্রিগেডের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ওই সূত্র বলেছে, আবু শাবাবকে হত্যা করতে হামাস প্রথমে খুবই সতর্কভাবে একটি পরিকল্পনা সাজায়। তারপর সে পরিকল্পনা অনুযায়ী গত বৃহস্পতিবার রাফায় হামলা চালিয়ে আবু শাবাবকে হত্যা করে।

গাজায় হামাসের বিরুদ্ধে বিকল্প শক্তি হিসেবে নিজেদের দাঁড় করানোর চেষ্টা করেছিলেন আবু শাবাব ও তাঁর দল পপুলার ফোর্সেস। কিন্তু বেশির ভাগ ফিলিস্তিনির চোখে আদতে পপুলার ফোর্সেস ছিল গাজায় ইসরায়েলের ভাড়াটে বাহিনী, যারা শত্রুর হয়ে নিজেদের লোকদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে।

বাহিনীটি মূলত রাফার পূর্বাঞ্চলে সক্রিয় ছিল। ‘নিরাপদ এলাকা’ গঠনের নামে তারা মূলত ফিলিস্তিনিদের বিরুদ্ধে নানা দমনমূলক কার্যক্রম চালাত। যেমন তারা ফিলিস্তিনিদের বাড়ি তল্লাশি করত, ফিলিস্তিনি যোদ্ধাদের বসানো বিস্ফোরক সরঞ্জাম অপসারণ করত, যোদ্ধাদের হত্যা করত ও অস্ত্র লুট করত।

আবু শাবাবের বাহিনীতে প্রায় ১০০ সশস্ত্র যোদ্ধা ছিলেন। ইসরায়েল তাদের অস্ত্র সরবরাহ করত। আবু শাবাব ইসরায়েলের সঙ্গে তাঁদের সম্পর্ককে সব সময় গোপন করতেন বা খাটো করে দেখানোর চেষ্টা করতেন।

কিন্তু গত জুনে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে গাজায় সশস্ত্র বাহিনীকে সমর্থন ও সহায়তা দেওয়ার কথা জানান। যদিও নেতানিয়াহু কারও নাম উল্লেখ করেননি।

যে কৌশলে হত্যা

সূত্র বলেছে, আবু শাবাবকে হত্যার পরিকল্পনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন এক তরুণ। তিনি আবু শাবাবের সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চান, এমন ভান করে পপুলার ফোর্সেসের ভেতর ঢুকে পড়েন। এরপর তিনি পরিকল্পনাটি নিখুঁতভাবে বাস্তবায়ন করেন এবং আবু শাবাবকে তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীসহ হত্যা করেন।

ওই সূত্র আরও বলেছে, বৃহস্পতিবারের হামলাটি ছিল পুরোপুরি অতর্কিত। রাফায় আবু শাবাব ও তাঁর বাহিনীর ধারণা ছিল, তাঁদের ওপর কাসেম ব্রিগেডের যেকোনো হামলা বাইরে থেকে হবে। এ কারণে তারা হামলার সময় ইসরায়েলি ট্যাংকের কাছে আশ্রয় নিয়েছিল।

কিন্তু হামলা যে নিজেদের ভেতর থেকে হতে পারে, তা সম্ভবত তারা ধারণা করতে পারেনি। এ কারণে হামাসের পাঠানো হামলাকারী সফল হতে পেরেছেন।

অথচ সম্প্রতি আবু শাবাব একটি ভিডিও প্রকাশ করে রাফায় ‘নির্মূল’ অভিযান চালানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। সূত্রটি বলেছে, কঠিন সত্য হলো, কয়েক দিন পর তিনি এবং তাঁর সহযোগীরাই নিহত হয়েছেন এবং রাফা প্রকৃত অর্থে সন্ত্রাসমুক্ত হয়েছে।
গাজার দক্ষিণের শহর রাফার যে অঞ্চলগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে আবু শাবাব ও তাঁর বাহিনী সক্রিয় ছিল। বাহিনীটি মূলত রাফার পূর্বাঞ্চলে সক্রিয় ছিল। ‘নিরাপদ অঞ্চল’ গঠনের নামে তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে নানা দমনমূলক কার্যক্রম চালাত। যেমন তারা ফিলিস্তিনিদের বাড়ি তল্লাশি করত, ফিলিস্তিনি যোদ্ধাদের বসানো বিস্ফোরক সরঞ্জাম অপসারণ করত, যোদ্ধাদের হত্যা করত এবং অস্ত্র লুট করত। এর মাধ্যমে তারা ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামকে দুর্বল করে ইসরায়েলের লক্ষ্য পূরণে সহায়তা করছিল।

‘অন্ধকার এক অধ্যায়ের সমাপ্তি’

আবু শাবাবের বয়স ছিল ৩০-এর কোঠায়। তিনি ছিলেন দক্ষিণ গাজার তারাবিন বেদুইন গোত্রের। গত বছর প্রথমবারের মতো গাজার একটি মিলিশিয়া দলের প্রধান হিসেবে আবু শাবাবের নাম সামনে আসে। এর আগে ফিলিস্তিনিদের কাছে তিনি অচেনা ছিলেন।

অনেক ফিলিস্তিনি আবু শাবাবকে একজন অপরাধী মনে করেন। গাজার ফিলিস্তিনি কর্তৃপক্ষ আবু শাবাবকে মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারের পর কয়েক বছর ধরে কারাবন্দী করে রেখেছিল। গাজা যুদ্ধের প্রথম দিকে তিনি কারাগার থেকে পালিয়ে যান।

আবু শাবাব এর আগে একটি ভিডিওতে দাবি করেছিলেন, তার সশস্ত্র গোষ্ঠী ‘হামাস থেকে মুক্ত করা’ এলাকাগুলো নিয়ন্ত্রণ করছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সঙ্গে কাজ করে মানবিক সহায়তা বিতরণ করছে এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা দিচ্ছে। তবে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, এই গোষ্ঠী মূলত অবরুদ্ধ জনপদে প্রবেশ করা মানবিক সহায়তা লুটপাটের জন্য দায়ী।

আরও পড়ুনগাজায় ইসরায়েলের ভাড়াটে বাহিনীর প্রধান কে এই আবু শাবাব০৫ ডিসেম্বর ২০২৫

সূত্রটি আরও বলেছে, এই অভিযান প্রতিরোধ যোদ্ধাদের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং ইসরায়েলি নিরাপত্তাব্যবস্থার ওপর একটি বড় আঘাত। এটি গাজার কিছু অংশে মিলিশিয়াদের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইসরায়েলের কৌশলগত পরিকল্পনাকে দুর্বল করে দিয়েছে।

আবু শাবাব তাঁর নিজের তারাবিন বেদুইন গোত্রের সমর্থনও হারিয়েছিলেন। তাঁর নিহত হওয়ার খবর প্রকাশ পাওয়ার পর তারাবিন বেদুইন গোত্র থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘তাঁর (আবু শাবাব) নিহত হওয়ার ফলে অন্ধকার এক অধ্যায়ের সমাপ্তি হয়েছে। এ অন্ধকার অধ্যায় তারাবিন বেদুইন গোত্রের ইতিহাসকে প্রতিনিধিত্ব করে না।’

আরও পড়ুনইসরায়েল কেন গাজায় অস্ত্রধারী গুন্ডা পোষে ১১ জুন ২০২৫আরও পড়ুনগাজায় জাতিগত নির্মূল অভিযানে ইসরায়েল কি স্থানীয় বেদুইন যোদ্ধাদের ব্যবহার করছে১৪ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ