ময়মনসিংহ বোর্ডে পুনর্মূল্যায়নে মোট পাস ২১০, জিপিএ-৫ বৃদ্ধি ১৬৬
Published: 10th, August 2025 GMT
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা ফলাফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করেছে ২১০ জন শিক্ষার্থী। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৬৬ জন।
রবিবার (১০ আগস্ট) ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, ফলাফল পুনর্মূল্যায়নের জন্য বোর্ড কর্তৃপক্ষের কাছে মোট ৪৬ হাজার ৬৬৪টি আবেদন জমা পড়েছিল। এসব আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাইয়ে ৩ হাজার ৮টি উত্তরপত্রে বিভিন্ন বিষয়ে নম্বর বৃদ্ধি পায়। এর মধ্যে ১ হাজার ৫৯০টি আবেদনে শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট পরিবর্তিত হয়। বাকি আবেদনগুলোতে নম্বর বাড়লেও গ্রেড পয়েন্ট অপরিবর্তিত।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ফলাফল পুনর্মূল্যায়নের কারণে বোর্ডের সামগ্রিক পাশের হার দশমিক ২০ শতাংশ বেড়েছে।
প্রাথমিকভাবে যখন ফলাফল ঘোষণা করা হয়েছিল তখন মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৪৫৬ জন। পুনর্মূল্যায়নের পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৬৬৬ জনে। পাশের হার শতকরা ৫৮.
অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আগে ছিল ৬৬৭৮ জন। পুনর্মূল্যায়নের পর এই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৮৪৪ জনে।
২০২৫ সালের এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল ১০ জুলাই। ১১ জুলাই থেকে শুরু হওয়া ফলাফল পুনর্মূল্যায়নের জন্য আবেদনের শেষ তারিখ ছিল ১৭ জুলাই।
ফলাফলে এমন ত্রুটির বিষয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল্লাহ জানান, সাধারণত যেসব শিক্ষকরা পরীক্ষার খাতা মূল্যায়ন করেন, তাদের কিছু ভুলের কারণে এমনটা হয়ে থাকে। প্রথম, দ্বিতীয় পরীক্ষক ও প্রধান পরীক্ষক নম্বরপত্র হিসাব নিকাশ করে চূড়ান্ত করে বোর্ডে পাঠায়।
ঢাকা/মাহমুদুল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেট, ময়মনসিংহ নাকি অন্য কোনো দল—কারা হবে চ্যাম্পিয়ন
আরও একবার শিরোপার হাতছানি সিলেট বিভাগের সামনে। জাতীয় ক্রিকেট লিগের গত আসরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারও শেষ রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হওয়ার আগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি। এই ম্যাচ জিতলে এবারের জাতীয় লিগের ট্রফিটাও যাবে তাদের ঘরে। হেরে গেলে বা ম্যাচ ড্র করলে শুরু হবে পয়েন্ট তালিকার জটিল হিসাব–নিকাশ।
এমন ‘বাঁচা–মরার’ ম্যাচে সিলেটের জন্য ধাক্কা হয়ে এসেছে চোট ও ব্যক্তিগত কারণে তিন পেসার রেজাউর রহমান, খালেদ আহমেদ ও ইবাদত হোসেনের খেলতে না পারা। তবে তাঁদের অভাব পূরণ করার সামর্থ্য বাকি পেসারদের আছে বলে মনে করেন সিলেটের কোচ রাজিন সালেহ। প্রথম আলোকে কাল তিনি জানালেন দলের সাফল্যের রহস্যও, ‘তরুণ অথবা সিনিয়র, আমাদের দলের প্রতিটা খেলোয়াড় নিবেদিত। আমাদের দলের ভেতরের যে পরিবেশ, প্রতিটা ছেলেই সিলেটকে ধারণ করে।
শেষ রাউন্ডে সিলেটের পা হড়কালে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে জোরালো হবে ময়মনসিংহের। ঢাকা মেট্রোর পরিবর্তে এবারের আসরেই প্রথমবারের মতো জাতীয় লিগে খেলছে ময়মনসিংহ। মাত্র এক দিনের অনুশীলনেই দলটিকে টুর্নামেন্ট খেলতে নামতে হয়েছিল।
শীর্ষে থাকা সিলেটের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থেকে শেষ রাউন্ডে রাজশাহীর বিপক্ষে খেলতে নামবে ময়মনসিংহ। দলটির এবারের যাত্রা নিয়ে কোচ নাজমুল হোসেন বলেন, ‘হোটেলে ও মাঠে অনুশীলনের সময় একসঙ্গে বেশি সময় কাটিয়ে খেলোয়াড়দের মধ্যে বন্ধন তৈরির চেষ্টা করেছি। ওদের ভালো ও খারাপ সময়ে সমর্থন দিয়েছি। দলের এ বন্ধনটাই আমাদের শক্তি।’
এই দুই দলের বাইরেও ৬ ম্যাচে দুটি করে জয় পাওয়া রংপুর, খুলনা, চট্টগ্রাম ও বরিশালের সামনেও শিরোপা জয়ের সুযোগ আছে। রোমাঞ্চ নিয়ে তাই অপেক্ষায় জাতীয় লিগের শেষ রাউন্ড।
এনসিএলের পয়েন্ট তালিকাপয়েন্টের হিসাব :
ম্যাচ জিতলে ৮ পয়েন্ট
ড্র করলে প্রতি দল ২ পয়েন্ট
টাই করলে প্রতি দল ৪ পয়েন্ট
বোনাস পয়েন্ট হিসাব:
ইনিংস ব্যবধানে জিতলে ১ পয়েন্ট
১০ উইকেটে জিতলে ১ পয়েন্ট
পরপর দুই ম্যাচ জিতলে ১ পয়েন্ট
টানা ৩ ম্যাচ জিতলে ২ পয়েন্ট
টানা ৪ ম্যাচ জিতলে ৩ পয়েন্ট
টানা ৫ ম্যাচ জিতলে ৪ পয়েন্ট
টানা ৬ ম্যাচ জিতলে ৫ পয়েন্ট
পয়েন্ট সমান হলে কী দেখা হবে?
* সবচেয়ে বেশি জয়
*সবচেয়ে কম হার
*সমান হওয়া দলের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে কে বেশি পয়েন্ট পেয়েছে
*প্রতিপক্ষের বেশি উইকেট নিতে পেরেছে কোন দল
*সবচেয়ে বেশি রান করেছে কারা
শেষ রাউন্ডে কে কার মুখোমুখিআরও পড়ুনঅস্ট্রেলিয়াতেও ১ হাজার রান, যে রেকর্ডে রুটের ওপরে শুধুই একজন০৫ ডিসেম্বর ২০২৫