অস্ট্রেলিয়ায় পড়াশোনা বা পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ নিয়ে এসেছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ ২০২৬। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত হয় স্বল্পমেয়াদি বেতনযুক্ত ফেলোশিপ। এই প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থী ও পেশাজীবীরা সম্পূর্ণ বিনা মূল্যে অস্ট্রেলিয়া ভ্রমণ ও প্রশিক্ষণের সুযোগ পাবেন।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ প্রোগ্রামটি পরিচালনা করে দেশটির ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)। ফেলোশিপের মেয়াদ ২ থেকে সর্বোচ্চ ৫২ সপ্তাহ পর্যন্ত।

অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রসমূহ—

১.

জলবায়ু পরিবর্তন, অভিযোজন, স্থিতিশীলতা ও সবুজ জ্বালানির রূপান্তর

২. স্বাস্থ্য

৩. লিঙ্গসমতা, প্রতিবন্ধী অন্তর্ভুক্তি ও সামাজিক অন্তর্ভুক্তি

৪. ডিজিটাল অর্থনীতি (সাইবার, প্রযুক্তি ও মিডিয়া সম্পৃক্ততা)

৫. অবকাঠামো ও সংযোগ

৬. সামুদ্রিক ও নীল অর্থনীতি

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপে বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে জোড়া খুন: গৃহকর্মীকে আসামি করে মামলা

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা-মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দিন রাইজিংবিডি ডটকমকে বলেন, “নিহতের স্বামী আজিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ওই গৃহকর্মীকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি সরকারের গোয়েন্দারা কাজ করছে।” 

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি আবাসিক ভবনের ৭ম তলার ফ্ল্যাট থেকে লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নাফিসার বাবা আ জ ম আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন।

নিহতদের স্বজনরা জানান, গৃহকর্মী আয়েশা মাত্র চার দিন আগে কাজ শুরু করেছিলেন।

ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গৃহকর্মী আয়েশা সকালে বোরকা পরে বাসায় আসেন এবং প্রায় দেড় ঘণ্টা পরে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে নির্বিঘ্নে বেরিয়ে যান। লায়লা ফিরোজের শরীরে ৩০টির বেশি এবং নাফিসার গলায় ৪টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানায়।

পরে পুলিশ বাথরুম থেকে দুটি ধারালো অস্ত্র (চাইনিজ সুইচ গিয়ার ও একটি চাকু) উদ্ধার করে। ভবনের দারোয়ান খালেককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঢাকা/এমআর/ইভা 

সম্পর্কিত নিবন্ধ