মানিকগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও সাটুরিয়ার গোলড়া এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

বিস্ফোরণে দুই রিকশাচালক আহত হয়েছেন। তারা হলেন- মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকার সাগর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মো.

নবীর হোসেন। পুলিশ ও স্থানীয়রা তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

আরো পড়ুন:

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আহত ১

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে বাসস্ট্যান্ডের অদম্য ৭১ ভাস্কর্যের সামনে একসঙ্গে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এর ২০ মিনিট পর ইউনাইটেড হাসপাতালের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণের মধ্যে সাটুরিয়ার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটে চতুর্থ বিস্ফোরণ।

নাম প্রকাশে অনিচ্ছুক গোলড়া বাসস্ট্যান্ডের এক ফার্মেসি ব্যবসায়ী জানান, তার দোকানের সামনে একটি কালো মাইক্রোবাসে আসা লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।

ইউনাইটেড হাসপাতালের সামনে এক রিকশাচালক দাবি করেন, হাসপাতালের ছাদ থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়। আবার অদম্য ৭১ ভাস্কর্যের সামনে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল থেকে প্রথম দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে পুলিশের ধারণা, ফুটওভার ব্রিজের ওপর থেকে প্রথম দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন বলেন, “ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ও গোয়েন্দারা মাঠে কাজ করছে। বাসস্ট্যান্ড এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।”

ঢাকা/চন্দন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত আটক ককট ল ব স ফ র ম ন কগঞ জ র স মন

এছাড়াও পড়ুন:

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা ১১ ডিসেম্বর

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করেছে। আগামী ১১ ডিসেম্বর এ এজিএম হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

বিডি থাইয়ের লোকসান বেড়েছে ১৫০ শতাংশ

সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, গত ১৯ নভেম্বর প্রকাশিত সংবাদ অনুযায়ী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ৭ ডিসেম্বরের আদেশ (কোম্পানি ম্যাটার নং ১১০৭ অব ২০২৫) অনুসরণ করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভায় এজিএমের তারিখ নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করে।

ইসলামী ব্যাংকের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ৪২তম বার্ষিক সাধারণ সভা আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে শারীরিক উপস্থিতির মাধ্যমে করা হবে।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের (জানুয়ারি থেকে ডিসেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত হিসাববছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৬৮ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৯৫ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.৩৬ টাকা।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ