মানিকগঞ্জে রাতে আধা ঘণ্টার ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ, আহত ২
Published: 17th, November 2025 GMT
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা ও আশপাশে আধা ঘণ্টার ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই রিকশাচালক আহত হয়েছেন। গতকাল রোববার রাতে মানিকগঞ্জ শহরে এ বিস্ফোরণ ঘটে।
আহত দুই ব্যক্তি হলেন মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকার সাগর হোসেন ও বেউথা এলাকার নবীন হোসেন। তাঁদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় আজ সোমবার ঘোষণা হওয়ার কথা। এই রায়ের আগের রাত ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ‘অদম্য ৭১’ ভাস্কর্যের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এর প্রায় আধা ঘণ্টা পর বাসস্ট্যান্ডের অদূরে পৌর সুপারমার্কেটের সামনে দুর্বৃত্তরা আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে রিকশাচালক সাগর ও নবীন আহত হন। পরে তাঁদের জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও এর পাশে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাঁরা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ন কগঞ জ
এছাড়াও পড়ুন:
বিশিষ্ট ৪ নারী পেলেন বেগম রোকেয়া পদক
নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক তুলে দেন তিনি।
পদকপ্রাপ্তরা হলেন—নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ‘বেগম রোকেয়া দিবস -২০২৫’ নানা কর্মসূচির মাধ্যমে পালন করছে।
নারী শিক্ষা ও অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে দিবসটি পালন করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পদকপ্রাপ্তদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ‘আমি-ই রোকেয়া’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে নারীর শিক্ষা বিস্তার ও বাল্যবিবাহ প্রতিরোধে বেগম রোকেয়ার অবদান তুলে ধরা হয়।
অনুষ্ঠানে নারীর অনুপ্রেরণায় বেগম রোকেয়ার ভূমিকা ও দেশের নারী ক্ষমতায়নের অগ্রযাত্রার বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। নারীর অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার গুরুত্বও এতে বিশেষভাবে তুলে ধরা হয়।
ঢাকা/ইভা