গুগলের জেমিনি লাইভে নতুন পাঁচ সুবিধা চালু
Published: 17th, November 2025 GMT
কথোপকথনভিত্তিক এআই সেবা জেমিনি লাইভে বড় ধরনের পরিবর্তন এনেছে গুগল। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা এখন আরও পাঁচটি নতুন সুবিধা ব্যবহার করতে পারবেন। গুগলের মতে, জেমিনি লাইভের এ পর্যন্ত সবচেয়ে বড় হালনাগাদ হিসেবে পাঁচটি নতুন সুবিধা যুক্ত হচ্ছে।
গুগল ব্লগে জানানো হয়েছে, নতুন সংস্করণে ব্যবহারকারীরা কথোপকথন নিয়ন্ত্রণে আরও বেশি স্বাধীনতা পাবেন। পাশাপাশি শেখার ক্ষেত্রেও যুক্ত হয়েছে আরও ব্যক্তিকেন্দ্রিক সুবিধা। কথোপকথন সুবিধায় শুধু শব্দের সমষ্টি নয়, কণ্ঠের ওঠানামা, বাক্যের ছন্দ ও স্বরের লুকানো অনুভূতি বাস্তব যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন হালনাগাদ জেমিনি লাইভকে মানুষের কথার বিভিন্ন সূক্ষ্ম বৈশিষ্ট্যকে আরও নিখুঁতভাবে বোঝার সক্ষমতা দিচ্ছে। গুগলের এআই বিভাগের নির্বাহী জশ উডওয়ার্ড জানান, নতুন মডেলের জেমিনি লাইভ ব্যবহার ও অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসবে।
এখন ব্যবহারকারীরা চাইলে জেমিনি লাইভকে ধীরে বা দ্রুত কথা বলতে নির্দেশ দিতে পারবেন। কোনো সংবেদনশীল বা জটিল আলোচনার সময় এআই স্বয়ংক্রিয়ভাবে আরও শান্ত ও কোমল স্বরে সাড়া দেবে। গল্পের বর্ণনায় স্বর, ছন্দ ও চরিত্রভেদে কণ্ঠনিয়ন্ত্রণ আরও পরিশীলিত হয়েছে। জেমিনি লাইভ এখন কাউবয় থেকে ককনি এ ধরনের নানা অ্যাকসেন্ট অনুকরণ করতে পারবে। ফলে ব্যবহারকারীরা আরও বৈচিত্র্যময় ও স্বতঃস্ফূর্ত কথোপকথনের অভিজ্ঞতা পাবেন।
এখন থেকে বিদেশি ভাষা শেখা বা সাহিত্যবিষয়ক পড়াশোনায় আরও ব্যবহার উপযোগী নির্দেশনা দেবে জেমিনি লাইভ। ব্যবহারকারীর শেখার ধরন, অগ্রগতি ও প্রয়োজন অনুযায়ী এআই তার পরামর্শের কাঠামো বদলে নেবে। চাকরির সাক্ষাৎকার, উপস্থাপনা ও ব্যক্তিগত আলোচনার আগে জেমিনি লাইভে অনুশীলন করা যাবে। গুগলের দাবি, এসব সুবিধা ব্যবহারকারীর আত্মবিশ্বাস বাড়াতে ও যোগাযোগদক্ষতা উন্নত করতে কার্যকর ভূমিকা রাখবে।
সূত্র: টেকরাডার
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র গ গল র আরও ব
এছাড়াও পড়ুন:
নাটকীয়তার পর ভেঙেই গেল গায়ক-ক্রিকেটারের বিয়ে
নানা নাটকীয়তার পর বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক পলাশ মুচ্ছালের সঙ্গে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার বিয়ে ভেঙেই গেল। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে স্মৃতি তার ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে বিয়ে ভাঙার ঘোষণা দেন।
এ বিবৃতিতে স্মৃতি মান্ধানা বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা চলছে। এ পরিস্থিতিতে আমার কথা বলা জরুরি বলে মনে করছি। আমি খুবই ‘প্রাইভেট পার্সন’। ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে চাই। কিন্তু আমার স্পষ্ট করা প্রয়োজন যে, বিয়েটি ভেঙে গেছে।”
আরো পড়ুন:
আড়াল ভেঙে বিয়ের খবর দিলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান
মসজিদে বিয়ে, স্বামীর বয়স নিয়ে আলোচনা, মুখ খুললেন ফারিয়া
অনুরোধ করে স্মৃতি মান্ধানা বলেন, “বিয়ের প্রসঙ্গটি এখানেই শেষ করতে চাই। সবাইকে অনুরোধ করছি, এই সময়ে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। আমাদের নিজেদের মতো করে বিষয়টি সামলে সামনে এগিয়ে যেতে কিছুটা সময় দিন।”
২৮ বছর বয়সি স্মৃতি মান্ধানা ভারতীয় নারী ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। সব পেছনে ফেলে স্মৃতি তার সব মনোযোগ খেলায় মনোনিবেশ করতে চান। এ তথ্য উল্লেখ করে স্মৃতি মান্ধানা বলেন, “আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেককে বৃহত্তর উদ্দেশ্য পরিচালিত করে। আমার ক্ষেত্রে সেই উদ্দেশ্য সবসময়ই আমার দেশের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা। আমার ইচ্ছা, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলে ট্রফি জিততে চাই। সবসময় আমার মনোযোগ সেখানেই থাকবে।”
ধন্যবাদ জানিয়ে স্মৃতি মান্ধানা বলেন, “আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার।”
বলিউডের বিখ্যাত প্লেব্যাক গায়ক, সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল ও ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের দিন চূড়ান্ত করেন। গায়েহলুদ, সংগীত অনুষ্ঠানও সম্পন্ন করেন; টানা কয়েক দিন বিয়ের আনন্দে মেতেছিলেন তারা।
গত ২৩ নভেম্বর, সাঙ্গলির সামডোলের মান্ধানার ফার্ম হাউজে পলাশ-স্মৃতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন দুপুরে হঠাৎ হার্ট অ্যাটাক হয় স্মৃতির বাবা শ্রীনীবাস মান্ধানার। পরে স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্রা জানান, স্মৃতি-পলাশের বিয়ে স্থগিত করা হয়েছে।
স্মৃতির বাবা অসুস্থ হওয়ার পর স্মৃতির হবু বর পলাশ মুচ্ছালও অসুস্থ হয়ে পড়েন। তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন এই গায়ক। এসব ঘটনার রেশ কাটার আগেই ইনস্টাগ্রামে এক নারীর সঙ্গে গায়ক পলাশের চ্যাটের (কথোপকথন) স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়, যা দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এ কথোপকথন থেকে জানা যায়, ওই নারীর নাম মেরি ডিকস্টা। তারপর নেটিজেনরা পলাশকে নিয়ে কটুক্তি শুরু করেন। ফিসফাস শুরু হয়—একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর সামনে আসার পর বিয়ে ভেঙে দিয়েছেন স্মৃতি।
প্রতারণার অভিযোগে নেট দুনিয়ায় জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন গায়ক পলাশ। এ নিয়ে টুঁ-শব্দ করেননি তার স্মৃতিও। মাঝে গুঞ্জন চাউর হয়, পলাশ-স্মৃতির বিয়ের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর। পরে স্মৃতির ভাই এই গুঞ্জন উড়িয়ে দেন। এবার নীরবতার অবসান টেনে বিয়ে ভাঙার সিদ্ধান্তের কথা জানালেন স্মৃতি মান্ধানা। যদিও কেন এই সিদ্ধান্ত তা নিয়ে একটি শব্দও ব্যবহার করেননি তিনি। তবে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করেননি। তাদের দাবি—“পলাশের প্রতারণার কারণে ভেঙেছে তাদের বিয়ে।”
ঢাকা/শান্ত