জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এই পাঁচ অভিযোগ হলো—উসকানিমূলক বক্তব্য প্রদান; প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যৌন নির্যাতন মামলায় খালাস পেলেন মালয়ালম সুপারস্টার

২০১৭ সালের বহুল আলোচিত অভিনেত্রী অপহরণ ও যৌন নির্যাতন মামলার রায় ঘোষণা করলেন এর্নাকুলামের প্রিন্সিপাল জেলা ও দায়রা আদালত। দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার পর আদালত প্রধান অভিযুক্ত পালসার সুনিসহ মোট ছয়জনকে দোষী সাব্যস্ত করেছেন। তবে অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন মালয়ালম অভিনেতা দিলীপ। বিচারক হানি এম ভার্গিস আজ সোমবার এ রায় ঘোষণা করেন। আদালত জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অষ্টম অভিযুক্ত দিলীপকে খালাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, সুনীল কুমার ওরফে পালসার সুনি, মার্টিন অ্যান্টনি, মাণিকন্দন বি, ভিজিশ ভিপি, সেলিম এইচ ও প্রদীপ—এই ছয়জনকে দোষী ঘোষণা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানি, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্রসহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। দোষী ব্যক্তিদের সাজা ঘোষণা করা হবে ১২ ডিসেম্বর।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অষ্টম অভিযুক্ত দিলীপকে খালাস দেওয়া হয়েছে

সম্পর্কিত নিবন্ধ

  • যৌন নির্যাতন মামলায় খালাস পেলেন মালয়ালম সুপারস্টার