নারী পাচারের ভয়ংকর চক্র, কেমন হলো ‘দিল্লি ক্রাইম ৩’
Published: 17th, November 2025 GMT
মাঝবয়সী এক নারী, দিল্লি পুলিশের ডিআইজি। শান্ত কিন্তু স্বভাবে দৃঢ়চেতা। পরিস্থিতি যত প্রতিকূলই হোক, ভেঙে পড়েন না। সিনেমা, সিরিজে দেখা অন্য পুলিশের মতো তাঁরও ব্যক্তিগত জীবনে টানাপোড়েন আছে, কিন্তু কাজের প্রতি দায়বদ্ধতায় তিনি সব ভুলে যান। এই ‘তিনি’ আর কেউ নন, আলোচিত সিরিজ ‘দিল্লি ক্রাইম’-এর ‘ম্যাডাম স্যার’ ভার্তিকা চতুর্বেদী। ২০১৯ সালে নেটফ্লিক্সে ‘দিল্লি ক্রাইম’-এর প্রথম কিস্তি মুক্তির পর হইচই পড়ে যায়। দিল্লির আলোচিত নির্ভয়া ধর্ষণের ঘটনা নিয়ে নির্মিত সিরিজটি ছিল আর দশটি ভারতীয় সিরিজের চেয়ে এগিয়ে।
একনজরেসিরিজ: ‘দিল্লি ক্রাইম ৩’
ধরন: ক্রাইম-ড্রামা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
পরিচালনা: তনুশ চোপড়া
অভিনয়: শেফালি শাহ, রসিকা দুগ্গল, রাজেশ তাইলং, হুমা কুরেশি, গোপাল দত্ত
পর্ব সংখ্যা: ৬
রানটাইম: ৪৫-৫৫ মিনিট
পরে সিরিজটি জিতে নেয় আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসও। ২০২২ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় মৌসুম প্রথমটির মতো না হলেও মন্দ ছিল না। তিন বছর বিরতির পর ১৩ নভেম্বর মুক্তি পেয়েছে এর তৃতীয় কিস্তি। মুক্তির পর থেকেই সিরিজটি নিয়ে তুমুল আলোচনা অন্তর্জালে। কেমন হলো ভার্তিকা চতুর্বেদী ওরফে ‘ম্যাডাম স্যার’-এর প্রত্যাবর্তন।
তৃতীয় মৌসুমের গল্প নারী পাচার নিয়ে। ভারতের নানা প্রান্তে নারী ও শিশুদের পাচারের পেছনে কাজ করে বড় একটি চক্র। নারীদের যৌনকর্মী হিসেবে কাজ করার জন্য পাচার করা হয় বাইরে, শিশুদের দিয়ে করানো হয় ভিক্ষাবৃত্তিসহ নানা অমানবিক কাজ। ‘দিল্লি ক্রাইম ৩’-এর প্রেরণা বেবি ফালকের কেস। ২০১২ সালে এক শিশুকে গুরুতর আহত অবস্থায় দিল্লির হাসপাতালে ফেলে যান এক নারী। সেই সত্য ঘটনার প্রেরণায় শুরু এবারের মৌসুম। এই ঘটনা যখন দিল্লিতে ঘটে, ভার্তিকা (শেফালি শাহ) তখন বদলি হয়ে গেছেন উত্তর-পূর্ব ভারতে। তাঁকে যে শাস্তি হিসেবে বদলি করা হয়েছে, বলাই বাহুল্য।
‘দিল্লি ক্রাইম ৩’—এর দৃশ্য.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুবি ভর্তি পরীক্ষায় ১০ দিনে আবেদন ৩৩ হাজারের বেশি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ১০ দিনে আবেদন জমা পড়ছে ৩৩ হাজার ৩০০ চার জন। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ েএ তথ্য জানান।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু হয় গত ২৭ নভেম্বর এবং আবেদন চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এখন পর্যন্ত ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ১৬,২৯১ টি, ‘বি’ ইউনিটে জমা পড়েছে ১২,৯০৪ টি এবং ‘সি’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৪,১০৯ টি।
ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেন, “এখন পর্যন্ত তিনটি ইউনিটে ৩৩ হাজার ৩০৪ শিক্ষার্থী আবেদন করেছে। আবেদন চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগামী বছরের ৩০ জানুয়ারি, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ঢাকা/এমদাদুল হক/ইভা