শেরপুরে শতবর্ষী ফুটবল মাঠে গরু-ছাগলের হাট, খেলা বন্ধ
Published: 17th, November 2025 GMT
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শতবর্ষী কাকরকান্দি ফুটবল মাঠে গরু-ছাগলের হাট বসায় খেলাধুলা বন্ধ হয়ে গেছে। সপ্তাহে এক দিন হাট বসলেও বর্জ্য ও খুঁটি পোঁতার কারণে মাঠে গর্তে সৃষ্টি হয়ে ধীরে ধীরে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এই মাঠে ফুটবল অনুশীলন ও টুর্নামেন্ট বন্ধ আছে।
খেলার পরিবেশ ফিরিয়ে আনতে সম্প্রতি উপজেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা গণস্বাক্ষরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।
জনপ্রতিনিধি, এলাকাবাসী ও সাবেক খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানা যায়, কাকরকান্দি ইউনিয়ন পরিষদসংলগ্ন এই মাঠে ১৯২৫ সালে সুনামগঞ্জ থেকে আসা ধর্মপ্রচারক সাঙ্গীন সাংমা গারো সম্প্রদায়ের মধ্যে প্রথম ফুটবলের প্রচলন করেন। তাঁর উদ্যোগে স্থানীয় বাসিন্দা পরদ চন্দ্র দিও ২ একর ৭০ শতক জমি জনকল্যাণে দান করেন। সেই জমিতেই প্রতিষ্ঠিত হয় এই ঐতিহাসিক খেলার মাঠ। ওই মাঠকে কেন্দ্র করে গারো খেলোয়াড়দের নিয়ে গড়ে ওঠে প্রথম স্থানীয় ফুটবল সংগঠন ‘কচ্ছপ ক্লাব’।
স্বাধীনতার পর মাঠের পাশে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি ক্লাব গড়ে ওঠে। দীর্ঘদিন এই মাঠে জেলা ও উপজেলার বিভিন্ন দলের অংশগ্রহণে হতো জমজমাট ফুটবল টুর্নামেন্ট। প্রতিদিন স্থানীয় খেলোয়াড়েরা অনুশীলন করতেন। স্বাধীনতা, বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে আয়োজন হতো ক্রীড়া প্রতিযোগিতা ও মেলা। ২০০২-০৩ সাল থেকে মাঠটিতে সাপ্তাহিক গরুর হাট বসতে শুরু করে। গরুর হাটের জন্য খেলার মাঠ ইজারা দেয় উপজেলা প্রশাসন। এতে মাঠের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি গরুর বিষ্ঠা, খুঁটি পোঁতা ও বর্জ্যের কারণে মাঠে গর্ত সৃষ্টি হয়ে ধীরে ধীরে খেলার অনুপযোগী হয়ে পড়ে। তরুণ প্রজন্মও মাঠ থেকে বিমুখ হয়ে যায়।
খেলার মাঠে বসেছে গরু-ছাগলের হাট। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি মাঠে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিরাপদ করা যায় না আর্সেনিকযুক্ত পানি ফুটিয়ে
বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
প্রাথমিক বিদ্যালয়–শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে ১ নম্বর প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্নের ওপর।
১. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কী ঘটে?
ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. জনসংখ্যা বৃদ্ধি
গ. ভূমিকম্প ঘ. ভূমিক্ষয়
২. নিচের কোনটি সঠিক খাদ্যশৃঙ্খল?
ক. ঘাসফড়িং→ঘাস→সাপ→ব্যাঙ
খ. ব্যাঙ→ঘাসফড়িং→ঘাস→সাপ
গ. সাপ→ঘাসফড়িং→ঘাস→ব্যাঙ
ঘ. ঘাস→ঘাসফড়িং→ব্যাঙ→সাপ
আরও পড়ুনবাংলাদেশ ও বিশ্বপরিচয়: ভূমিকম্পের সময় আতঙ্কিত হওয়া যাবে না০৭ ডিসেম্বর ২০২৫৩. নিচের কোনটি সঠিক?
ক. চাঁদের নিজস্ব আলো রয়েছে
খ. চাঁদ একটি উপগ্রহ
গ. চাঁদ একটি গ্রহ
ঘ. চাঁদ সূর্যের চারপাশে ঘোরে
৪. সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ৭ দিন খ. ২৪ দিন
গ. ২৯ দিন ঘ. ৩৬৫ দিন
৫. ফুটিয়ে কী যুক্ত পানি নিরাপদ করা যায় না?
ক. ময়লাযুক্ত খ. অক্সিজেনযুক্ত
গ. কার্বাইড ঘ. আর্সেনিকযুক্ত
আরও পড়ুনঠিক ঠিক টিক দাও১৮ ঘণ্টা আগে৬. তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. ব্যারোমিটার খ. থার্মোমিটার
গ. মোবাইল ফোন ঘ. ক্রনোমিটার
সঠিক উত্তর
১. ক ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. গ।
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা