পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে বাড়ানো হয়েছে নিরাপত্তা
Published: 17th, November 2025 GMT
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায়কে কেন্দ্র করে শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর রয়েছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই পদ্মা সেতু দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
আরো পড়ুন:
চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি, ঢাকায় যান চলাচল স্বাভাবিক
মুরগির ঘরে মিলল নানি ও নাতি-নাতনির মরদেহ
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা পরিদর্শন শেষে জানান, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর—এই তিনটি জেলা তিনি সরেজমিনে ঘুরে দেখেছেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নিয়মিত পরিদর্শন সর্বক্ষণ চলমান রয়েছে।
এদিকে, রবিবার সন্ধ্যার পর থেকেই শরীয়তপুর জেলায় টহল পরিচালনা করেছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গতকাল রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদ্মা সেতু জাজিরা প্রান্ত পরিদর্শন করেন এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা বরিশাল সফর শেষে পদ্মা সেতু হয়ে ঢাকায় ফিরেছেন। বাংলাদেশ পুলিশ শুধু পদ্মা সেতুকেই নয়, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানকে সমান প্রাধান্য দিচ্ছে এবং জনগণের নিরাপত্তায় টহল টিম দিনরাত কাজ করছে।
ঢাকা/সাইফুল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনা আমাদের আসন ও টাকা অফার করেছিল: নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘‘আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আমাদের আসন অফার করেছিল, টাকা অফার করেছিল। কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপস করিনি। আমরা ২-৪টি আসনের জন্য কারো সঙ্গে জোট করব না। যদি দেশের প্রয়োজনে জোট করি, তা ন্যায্যতার বিচারে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে হবে।’’
শনিবার (৬ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দিতে স্থানীয় গণঅধিকার পরিষদ এই জনসভার আয়োজন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি নজরুল ইসলাম দলের প্রার্থী হয়েছেন।
নুরুল হক নুর বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে। নির্বাচন কমিশন তার কার্যক্রম সম্পন্ন করছে। ১১ তারিখ তফসিল ঘোষণা করার কথা। সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের লড়াকু ও আপসহীন নেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় নির্বাচন পেছানোর, সেটি হয়তো নির্বাচন কমিশন এবং সরকার বিবেচনা করবে। অন্যথায় ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক, নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। আর দেশের প্রয়োজনে যদি কোনো জোট করে, তাহলে যেসব জায়গায় জনসমর্থন আছে, সেসব আসনকে নিশ্চিত করেই আমাদের জোট হবে।’’
তিনি বলেন, ‘‘আমরা দেখতে পাই, কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা পুরনো ফ্যাসিস্টদের মতোই হুমকি-ধমকি ও আধিপত্য বিস্তারের অপরাজনীতি দেশব্যাপী কায়েম করতে চান। তদেরকে মনে করিয়ে দিতে চাই, ১৬ বছরের অপশাসন মুহূর্তের মধ্যেই চুরমার হয়ে গেছে। জনগণের প্রতিবাদে নেতারা সীমান্ত দিয়ে, হেলিকপ্টার দিয়ে, নদী-নালা ও খাল-বিল দিয়ে যে যেভাবে পেরেছেন পালিয়ে গেছেন। কেউ জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের পরিণতিও তা-ই হবে। গণঅভ্যুত্থানের অংশীজন সব রাজনৈতিক দলকে সংযত এবং সহনশীল হওয়ার আহ্বান জানাই।’’
ঢাকা/পলাশ/রাজীব