টানা তৃতীয়বার বিশ্বকাপ না খেলার শঙ্কায় ইতালি, ২৮ বছর পর নরওয়েকে বিশ্বকাপে ফেরালেন হলান্ড
Published: 17th, November 2025 GMT
সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে নরওয়ের বিপক্ষে গতকাল রোববার রাতে ইতালিকে জিততে হতো বড় ব্যবধানে। কিন্তু বড় ব্যবধানে দূরে থাক, উল্টো নরওয়ের বিপক্ষে পাত্তাই পায়নি ইতালি। ঘরের মাঠে উড়ে গেছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে।
এই হারের পর ইতালির এখন আর সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ নেই। প্লে-অফের পরীক্ষায় পাস করতে হবে। অন্য দিকে বাছাইপর্বে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরল নরওয়ে। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে বিশ্বকাপ খেলেছিল দেশটি। এবার আর্লিং হলান্ড-আলেক্সান্দার সরলথদের হাত ধরে বিশ্বকাপে ফেরার স্বপ্ন পূরণ করল দেশটি।
সান সিরোতে গতকাল গোলের শুরুটা অবশ্য ইতালিই করেছিল। ফ্রান্সিসকো পিও এসপোসিতোর গোলে ১১ মিনিটে এগিয়ে যায় তারা। এরপর ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরে রাখতে পারে ‘আজ্জুরি’রা। কিন্তু ৬৩ মিনিট থেকে দেখা মেলে অন্য এক নরওয়ের। প্রথমে গোল করে নরওয়েকে সমতায় ফেরান আন্তোনিও নুসা। এরপর এক মিনিটের ব্যবধানে দুই গোল করেন হলান্ড। আর যোগ করা সময়ে ইতালির জালে চতুর্থবার বল জড়ান স্ট্রান্ড লারসেন।
আরও পড়ুনহলান্ড এখন মেসি–রোনালদোর পর্যায়ে০৩ নভেম্বর ২০২৫এই ম্যাচ দিয়ে শেষ হয়েছে গ্রুপ ‘আই’-এর বিশ্বকাপ বাছাইয়ের লড়াই। যেখানে ৮ ম্যাচের সব কটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল নরওয়ে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইতালি আছে দুইয়ে।
এর ফলে ২০১৮ ও ২০২২–এর পর এখন ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কায় পড়ল ইতালি। চারবারের বিশ্বকাপজয়ীদের প্লে-অফ অভিজ্ঞতাও কিন্তু সুখকর নয়। ২০১৮ বিশ্বকাপে ওঠার লড়াইয়ে প্লে-অফে তারা সুইডেনের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে হেরেছিল। চার বছর পর ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্নও ভেঙে যায় প্লে-অফে উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ গোলের হারে।
হলান্ডদের উদ্যাপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ব শ বক প ব যবধ ন হল ন ড
এছাড়াও পড়ুন:
স্টার্কের জবাব নেই ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার ৫১১, লিড ১৭৭ রানের
বল হাতে উইকেট নিলেন ৬টি। এরপর ব্যাট হাতে করলেন ৭৭ রান। মানে এক মিচেল স্টার্ক নামের প্রশ্নের জবাব নেই ইংল্যান্ডের কাছে!
ব্রিসবেনে আজ তৃতীয় দিনে দ্বিতীয় সেশনে ৫১১ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় অস্ট্রেলিয়া। তাতে আজ দুই সেশন মিলিয়ে স্টার্কের ১৪১ বলে ৭৭ রানের অবদান অনেক। প্রথম ইনিংসেই ১৭৭ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া।
লিড বড় হলেও আশায় বুক বাধতে পারে ইংল্যান্ড। কারণ এর চেয়ে বেশি রানে পিছিয়ে থেকেও দুবার অ্যাশেজে টেস্ট জিতেছে ইংল্যান্ড। তা অবশ্য অনেক অনেক বছর আগের কথা। একটি ১৮৯৪ সালে, অন্যটি ১৯৮১ সালে।
আজ দ্বিতীয় সেশনে ১৮.৩ ওভার ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। এ সময়ে ২ উইকেট হারিয়ে তুলেছে ৬১ রান। এরপর ইংল্যান্ড ব্যাটিং করেছে ৬ ওভার। রান তুলেছে বিনা উইকেটে ৪৫। এখনো পিছিয়ে ১৩২ রানে।
আজ নিজেদের প্রথম ইনিংসে নবম উইকেট জুটিতে ২৭.২ ওভার ব্যাটিং করেছেন স্টার্ক ও বোল্যান্ড। ব্রাইডন কার্সের বলে স্টার্ক আউট হলে এই জুটি ভাঙে। সিরিজে এখন পর্যন্ত এর চেয়ে বেশি ওভার কোনো জুটিই ব্যাটিং করতে পারেননি। বোল্যান্ড ৭২ বলে ২১ রানে অপরাজিত থাকেন। শেষ ব্যাটসম্যান ব্রেন্ডন ডগেট করেন ১৩ রান।
২৭.২ ওভার ব্যাটিং করেছেন স্টার্ক ও বোল্যান্ড