কবি হাসানআল আব্দুল্লাহ পেলেন আলফ্রেড কোভালকোভিস্কি পুরস্কার। গত বুধবার পোল্যান্ডের বিডগোস শহরের লিটারারি হাউজে কবির সৌজন্যে বিশেষ কবিতাপাঠ অনুষ্ঠানে বিডগোস রাইটার্স ইউনিয়নের সভাপতি কবি ডারিউস টোমাস লাবিয়ডা হাসানআল আব্দুল্লাহর হাতে এই পুরস্কার তুলে দেন।

কবি ডারিউস টোমাস লাবিয়ডা বলেন, “হাসানআল কবিতা লেখার পাশাপাশি বিশ্ব কবিতা থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে প্রচুর অনুবাদ করেছেন। এই পুরস্কার তার সেই অনুবাদের স্বীকৃতি।”

আরো পড়ুন:

জনপ্রিয় থ্রিলার লেখক ফ্রেডেরিক ফোরসাইথ মারা গেছেন

আসছে অরুন্ধতী রায়ের নতুন বই ‘মাদার মেরি কামস টু মি’

হাসানআল আব্দুল্লাহ পুরস্কার হাতে নিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “পঞ্চমবারের মতো আমি পোল্যান্ড এসেছি। প্রতি বছরই এখানে আমি নানাভাবে সম্মানিত হই। পোলিশ কাব্যামোদিদের ভালবাসা অর্জন করতে পেরে আমি অভিভূত।”

কবি কোভালকোভিস্কি ছিলেন বিডগোস রাইটার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর মৃত্যুর পর এই পুরস্কার চালু করা হয়।

গত ৯ অক্টোবর চেহানোভ আন্তর্জাতিক কবিতা উৎসবে আমন্ত্রিত হয়ে কবি পোল্যান্ডে যান। এরপর তিনি যোগ দেন চেক রিপাবলিকে অনুষ্ঠিত ব্রমোভ আন্তর্জাতিক কবিতা উৎসবে, সেখানে দশ কবিকে নিয়ে চেকভাষায় একটি এন্থোলজিতে তাঁর কবিতা স্থান পায়। ওদিকে কবি ক্যাতারজিনা জর্জিও পোলিশ ভাষায় হাসানআল আব্দুল্লাহর দ্বিতীয় বই “দ্যা স্ক্যাটার ডিসপ্লে অব লিম্বস’ অনুবাদ করেছেন। মাসব্যাপী পোল্যান্ডের বিভিন্ন শহরে অন্তত আটটি প্রোমোশনাল কবিতাপাঠের আয়োজন করা হয়, এর মধ্যে রাভা ভিসনা পাবলিক লাইব্রেরি, মিলিস পাবলিক লাইব্রেরি, ডোলনি বারেজ মেলিনি রেস্টুরেন্ট, ভ্রসলোভ মিউজিক অ্যান্ড লিটারেচার ক্লাব অন্যতম। 

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বস হ ত য প রস ক র

এছাড়াও পড়ুন:

দিনভর আনন্দ উৎসবে ‘সোনার মানুষ’ হওয়ার প্রত্যয়

জেরিন, নিশাত ও নুসরাত তিনজনই ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির পড়াশোনার চাপে ফলাফলের পর তিন বান্ধবীর আর দেখা হয়নি। আজ বুধবার কৃতী শিক্ষার্থী উৎসবে দেখা হওয়ায় তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন।

নিশাত তাসনিম বলেন, ‘পড়াশোনার চাপে অনেক দিন বান্ধবীদের সঙ্গে দেখা হয়নি। আজ দেখা হয়ে খুব ভালো লেগেছে। শুধু আড্ডা নয়, সবার ভর্তি প্রস্তুতি ও ভবিষ্যৎ ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।’

আজ ময়মনসিংহে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি–প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী উৎসব ২০২৫’–এ যোগ দিয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন কৃতী শিক্ষার্থী নিশাত তাসনিম। ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত উৎসবে নিবন্ধন করেন প্রায় দেড় হাজার শিক্ষার্থী। উৎসবে সহযোগিতা করে ময়মনসিংহ, জামালপুর ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

‘স্বপ্ন থেকে সাফল্যের পথে, একসাথে’ প্রতিপাদ্যে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের নিয়ে এবারই প্রথম এই উৎসবের আয়োজন করেছে প্রথম আলো। চট্টগ্রাম, রংপুর, ঢাকা, খুলনা ও রাজশাহীর পর আজ ময়মনসিংহে হলো ষষ্ঠ এ আয়োজন। অন্য বিভাগগুলোয়ও এমন আয়োজন হবে। উৎসবের পৃষ্ঠপোষক প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।

সকাল থেকেই কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণে মুখর হয়ে ওঠে টাউন হল মাঠ। নির্ধারিত বুথ থেকে ক্রেস্ট, স্ন্যাকস ও ডিজিটাল সার্টিফিকেট সংগ্রহ করে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। জীবনের লক্ষ্য লেখার বোর্ডে অনেকে লিখছিলেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা। এসব লেখায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বৃত্তি নিয়ে বিদেশ গমন কিংবা ভালো মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন অতিথিরা। বুধবার ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে

সম্পর্কিত নিবন্ধ

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবান্নের আয়োজনে বাংলার ঐতিহ্যের পরিচয়
  • প্রেম ও দ্রোহের গল্পে সাজানো ২৬তম টোকিও ফিল্মেক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • বিজয় বইমেলা ১০ ডিসেম্বর থেকে শুরু
  • ‘ভারত-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা ৩৫-৩৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে’
  • তিন সেঞ্চুরির ম‌্যাচ, রান উৎসবে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা
  • দিনভর আনন্দ উৎসবে ‘সোনার মানুষ’ হওয়ার প্রত্যয়
  • বাউল–বিরোধিতার আড়ালে চলছে গ্রামের অর্থনীতি দখলের লড়াই
  • ময়মনসিংহে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি–প্রথম আলো কৃতী শিক্ষার্থী উৎসব
  • ময়মনসিংহে ভোরের কুয়াশা মাড়িয়ে স্বপ্নবাজদের ভিড়