বক্তব্য রাখার সময় ড. ইউনূসের সতর্ক থাকা উচিত: ভারত
Published: 7th, November 2025 GMT
বাংলাদেশের অন্তবর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য রাখার সময় সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় সংবাদমাধ্যম ‘নেটওয়ার্ক-১৮’ গ্রুপের এডিটর-ইন-চিফ রাহুল জোশির সাথে একান্ত সাক্ষাৎকারে শুক্রবার ভারত-বাংলাদেশ দ্বন্দ্বের বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন রাজনাথ সিং।
রাজনাথ সিং জানিয়েছেন, ভারত কখনোই বাংলাদেশের সাথে কোনো বিভেদ চায় না।
তিনি বলেছেন, “ভারত যেকোনো ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, যদিও আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার দিকে লক্ষ্য রাখি। নয়াদিল্লি কখনোই বাংলাদেশের সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্ক'চায় না। তাই ড.
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পরই ভারত-বাংলাদেশ উভয় দেশের মধ্যেকার সম্পর্কে শীতলতা আসে। হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরে ড. ইউনূস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে ড. মুহাম্মদ ইউনূসের বেশ কিছু মন্তব্য ভারত ভালোভাবে নেয়নি।
সুচরিতা/শাহেদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বুধবার সিইসির ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
১০ ডিসেম্বর ভাষণ রেকর্ড করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিটিভি ও বেতারে সিইসির ভাষণের মধ্য দিয়েই মূলত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
গতকালই নির্বাচন কমিশন জানিয়েছিল, আজ সোমবার বিটিভি ও বেতারকে চিঠি পাঠানো হবে। দুপুরে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বেতারকে প্রস্তুতি নিয়ে আসার জন্য চিঠি দেওয়া হয়েছে।
সূত্র জানায় বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ জন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কমিশন, যাতে তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা যায়।