সড়ক দুর্ঘটনায় আরিফুল, সৌভিকের মৃত্যু হত্যাকাণ্ড কি না, প্রশ্ন জোনায়েদ সাকির
Published: 7th, November 2025 GMT
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক নেতা আরিফুল ইসলাম ও সৌভিক করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নিরাপদ সড়ক ও জীবনের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি। সেখানে অংশ নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রশ্ন তুলেছেন, আরিফুল ও সৌভিকের দুর্ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল। সরকারকে এ বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর নিউ ইস্কাটন সড়কে ছাত্র ফেডারেশনের এই মানববন্ধন হয়। ২০২৩ সালের ৭ নভেম্বর রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এই সড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছিলেন ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসাধারণ সম্পাদক সৌভিক করিম। তাঁদের মৃত্যুর দুই বছর পূর্তি হয়েছে আজ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ। সংগঠনটির সহসাধারণ সম্পাদক ইলিয়াস জামানের সঞ্চালনায় এতে জোনায়েদ সাকি ছাড়াও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) সভাপতি মেহেদী আবদুল্লাহ দীপ্ত প্রমুখ।
জোনায়েদ সাকি বলেন, ‘আরিফুল ইসলাম গণসংহতি আন্দোলনের গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। ফ্যাসিবাদী শাসনের পতনের লক্ষ্যে আমরা যখন যুগপৎ আন্দোলনে যুক্ত হলাম, এর পরই ট্রাকচাপায় আরিফুল ইসলাম ও সৌভিক করিম নিহত হলেন। তাই আমাদের আশঙ্কা রয়েছে, এটা নিছক দুর্ঘটনা, নাকি রাজনৈতিক হত্যাকাণ্ড। আমরা সরকারকে তা খতিয়ে দেখার আহ্বান জানাই।’
মানববন্ধনে সভাপতি সৈকত আরিফ বলেন, সারা দেশে সড়কের কাঠামোগত হত্যাকাণ্ড বন্ধে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। আরিফুল ইসলাম ও সৌভিক করিমের স্মরণে ইস্কাটনে দুর্ঘটনাস্থলে একটি স্থাপনা তৈরির জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে দাবি জানান তিনি।
গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর ফ ল ইসল ম ও হত য ক ণ ড স ভ ক কর ম দ র ঘটন
এছাড়াও পড়ুন:
পঞ্চগড়ে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। লাগামহীন গতির যানবাহন ও সড়কে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মানববন্ধন করেছে ‘জাগ্রত পঞ্চগড়’ নামে একটি সংগঠন।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা অংশ নেন।
সাংবাদিক আবু নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, পঞ্চগড় আদালতের জিপি অ্যাডভোকেট আব্দুল বারী, ‘জাগ্রত পঞ্চগড়’ এর আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন, পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবীব সরকার, বোদা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- পঞ্চগড়ে দুর্ঘটনা বাড়ার মূল কারণ চালকদের বেপরোয়া গতি, সড়কের অনিয়ম, অনভিজ্ঞ ও বদলি চালক, যানবাহনের ফিটনেস হীনতা এবং কার্যকর তদারকির অভাব।
তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর ভূমিকা, সচেতনতামূলক কার্যক্রম জোরদার, স্থায়ী ট্রাফিক ব্যবস্থা এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের দাবি জানান। একই সাথে বাইপাস সড়ক এবং একটি ফুট ওভার ব্রিজসহ শুরু হওয়া চারলেন সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর শহরের করতোয়া সেতুতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জেলা প্রশাসনের এক কর্মচারী নিহত হন। এর পরপরই গত ৯ ডিসেম্বর শহরের বিজিবি ব্যাটালিয়নের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এক নারীর।
ঢাকা/নাঈম/এস