ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুলের মসজিদে বিস্ফোরণে ৫৪ জন আহত হয়েছে। জুমার নামাজ চলাকালে এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার জানিয়েছে জাকার্তা পোস্ট। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কেলাপা গাদিংয়ের নৌবাহিনীর একটি কম্পাউন্ডের মধ্যে অবস্থিত মসজিদের ভেতরে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ওই সময় শিক্ষার্থী ও শিক্ষকরা শুক্রবারের নামাজে অংশ নিচ্ছিলেন। প্রাথমিক প্রতিবেদনে ২০ জন নিহত হওয়ার কথা বলা হলেও পরে পুলিশ নিশ্চিত করে যে আহতদের সংখ্যা ৫৪ জনে দাঁড়িয়েছে, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

জাকার্তা পুলিশের প্রধান মহাপরিদর্শক আসেপ এদি সুহেরি জানান, আহতদের বেশিরভাগই ছাত্র এবং স্কুল কর্মী। তারা কাঁচের টুকরো এবং বিস্ফোরণের চাপে আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি  জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তকারীরা এখনো বিস্ফোরণের সাথে সন্ত্রাসবাদের যোগসূত্রের প্রমাণ পাননি। 

ডিটাচমেন্ট ৮৮ এর মুখপাত্র মায়ন্দ্রা একা ওয়ারধানা জানিয়েছেন, এই ঘটনায় ইচ্ছাকৃতভাবে বিস্ফোরক ব্যবহার করা হয়েছে কিনা তা নির্ধারণের জন্য অভিজাত সন্ত্রাসবিরোধী ইউনিট মোতায়েন করা হয়েছে। 

তিনি বলেন, “আমাদের দল কোনো সন্ত্রাসী উদ্দেশ্য বা নেটওয়ার্ক জড়িত কিনা তা মূল্যায়ন করছে।”

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত, আহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই শিশুসহ পাঁচজন। আজ শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদীর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা যাচ্ছিল। টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি বাস কৈডুবি সদরদী এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার তিন আরোহী নিহত হন। আহত হন অন্তত পাঁচজন।

ওসি মো. হেলালউদ্দিন জানান, মরদেহ ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম–পরিচয় পাওয়া যায়নি। তাঁদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ফরিদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
  • ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত, আহত ৫