বন্দরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
Published: 7th, November 2025 GMT
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়াগাও এলাকার মৃত শাহজাহান মিয়াজী ছেলে উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল রবি মিয়াজী (৫৩) ও বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে সোনাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন (৪৫)।
ধৃতদের মধ্য আওয়ামীলীগ নেতা রবি মিয়াজীকে বন্দর থানার দায়েরকৃত ১৪(৮)২৪ নং মামলায় ও অপরধৃত ছাত্রলীগ নেতা সুমনকে বন্দর থানার দায়েরকৃত ৩(৯)২৫ নং মামলায় শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে বন্দর থানার বালিয়াগাও ও দড়ি সোনাকান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার শাহীমসজিদ এলাকার ইসলামী আন্দোলনের সমর্থক জাহিদ আলআমিন প্রকাশ বুলবুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের খাবার সরবারাহ করে আসছিল। এর জের ধরে গত ২২ জুলাই ২০২৪ ইং রাত সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী ইমরানসহ আ’লীগ সমর্থিতরা বন্দর শাহীমসজিদস্থ একটি অটোরিক্সা গ্যারেজে সন্ত্রাসী হামলা চালিয়ে ২৩ টি অটোরিক্সা ও চার্জার ও ১টি টেলিভিশন লুটপাট করে নিয়ে।
এ মামলায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতা রবি মিয়াজীকে গ্রেপ্তার করে ওই মামলায় আদালতে প্রেরন করা হয়। এ ছাড়াও ছাত্রলীগ নেতা সুমনকে বন্দর থানার দায়েরকৃত ৩(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, বন্দরে ‘অপরেশন ডেভিল হান্ট’ অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের বন্দর থানার দায়েরকৃত পৃথক ২টি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
স্মৃতি-পলাশের বিয়েটা হবে? পলক বললেন...
বাগ্দান, গায়েহলুদ থেকে সংগীত অনুষ্ঠান—ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউডের গায়ক ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল।
প্রায় পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন স্মৃতি ও পলাশ। মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতির বাড়িতে ঘটা করে বিয়ের আয়োজন করা হয়। দুই তারকার বিয়ে বলে কথা, কোনো খামতি ছিল না।
গত ২৩ নভেম্বর চার হাত এক হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত ঘোষণা করা হয়।
এর মধ্যে পলাশের সঙ্গে অন্য নারীর সম্পর্ক নিয়ে বেশ চর্চা চলছে। কেউ কেউ বলছেন, স্মৃতি ও পলাশের বিয়েটা আর হবে না। বিষয়টি নিয়ে গুঞ্জনের মধ্যে মুখ খুললেন পলাশের বোন পলক মুচ্ছল।
বিয়েটা হবে? বিষয়টি নিয়ে পলক বলেন, ‘দুই পরিবারই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে গুজব ছড়াবেন না। আমরা নিজেদের মতো করে সময় নিচ্ছি, সবকিছু ভালো হলে অফিশিয়াল ঘোষণা দেওয়া হবে।’
আরও পড়ুনবিয়ে করছেন পলাশ মুচ্ছল, পাত্রী ক্রিকেটার স্মৃতি মান্ধানা১৯ অক্টোবর ২০২৫স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল