বিএনপি প্রার্থীর শোডাউনে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই নেতা নিহত
Published: 7th, November 2025 GMT
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী শোডাউনে যাওয়ার পথে ট্রাকচাপায় কৃষকদলের ২ নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রায়গঞ্জের ঘুড়কা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন:
বাগেরহাটে বাস খাদে পড়ে প্রাণ গেল ২ জনের
নিজস্ব পরিবহন নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
নিহতরা হলেন- উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের মৃত বিরু শেখের ছেলে ওমর ফারুক। তিনি ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের দপ্তর সম্পাদক ছিলেন। অপরজন একই গ্রামের আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম। তিনি একই ওয়ার্ডের কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী শোডাউনে যোগ দিতে মোটরসাইকেলযোগে সলঙ্গায় যাচ্ছিলেন দুই নেতা। ঘুড়কা এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওমর ফারুক মারা যান। হাসপাতালে নেওয়ার পরে মারা যান ফরিদুল ইসলাম।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘‘ট্রাকচাপায় দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’’
ঢাকা/রাসেল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
‘গণরুচির মুখে একটা থাপ্পড়’
১৯১২ সাল। প্রকাশ্যে এল—রুশ ‘ফিউচারিস্ট আন্দোলন’–এর ঐতিহাসিক ঘোষণাপত্র ‘গণরুচির মুখে একটা থাপ্পড়’ (আ স্ল্যাপ ইন দ্য ফেস অব পাবলিক টেস্ট)। পরে, যা হয়ে উঠবে রুশ-সাহিত্য ইতিহাসের এক বৈপ্লবিক দলিল। আরও পরে, নানান সংস্করণ বেরোবে এর। তাতে অংশগ্রহণকারীদের নাম-পরিচয়, প্রকাশকালও থাকবে ভিন্ন। তবে ইশতেহারটির মূল লেখক হিসেবে স্থায়ী পরিচিতি পাবেন তখনকার রাশিয়ার চার তরুণ বিপ্লবী কবি—ডেভিড বারলিউক, আলেকজান্ডার ক্রুচেনিখ, ভ্লাদিমির মায়াকোভস্কি আর ভিক্টর খ্লেবনিকভ। এই কবিরাই এগিয়ে নেবেন ‘ফিউচারিস্ট আন্দোলন’ নামের সেই বিদ্রোহী শক্তিকে, যা নাড়া দেবে কবিতা, শিল্প–সাহিত্য থেকে শুরু করে চিত্রকলার প্রতিটি অঙ্গন। ‘ফিউচারিস্ট’ বা ভবিষ্যৎবাদীরা মনে করতেন—যে ভাষা অতীতে আটকে থাকে, তার পক্ষে ভবিষ্যৎ নির্মাণ করা অসম্ভব। তাই তাঁরা নিয়ে আসবেন ‘শব্দ-নতুনত্ব’ আর ‘অর্থ-অতিক্রান্ত ভাষা’ (জাউম) নামের দুটি ধারণা। শব্দের অর্থ নয়, কবিতার প্রাণ হয়ে উঠবে শব্দধ্বনি। তাঁদের এই চিন্তা ব্যাপকভাবে প্রভাবিত করবে তাঁদের পরের সময়ের উঠতি কবিদের৷ রাশিয়ার গণ্ডি ছাড়িয়ে যার রেশ বিস্তৃত হবে বহু দূর।
‘ফিউচারিস্ট’ বা ভবিষ্যৎবাদীরা মনে করতেন—যে ভাষা অতীতে আটকে থাকে, তার পক্ষে ভবিষ্যৎ নির্মাণ করা অসম্ভব। তাই তাঁরা নিয়ে আসেন ‘শব্দ-নতুনত্ব’ আর ‘অর্থ-অতিক্রান্ত ভাষা’ (জাউম) নামের দুটি ধারণা।রুশ ফিউচারিস্ট চিত্রশিল্পী নাতালিয়া গনচারোভার বিখ্যাত চিত্রকর্ম ‘সাইক্লিস্ট’, ১৯১৩