সোনারগাঁয়ে শিশুদের চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত
Published: 7th, November 2025 GMT
দৈনিক যুগান্তর পত্রিকার পাঠক সংগঠন স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার দুই দশক পদার্পন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ডেঙ্গু নিধন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরীতে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপ-সচিব) কাজী মাহবুবুল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের সভাপতি মোঃ মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার, নারায়ণগঞ্জ জোনের টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন। দৈনিক যুগান্তর পত্রিকার স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক ইমন চৌধুরী ও সিনিয়র আর্টিস্ট মোঃ কাউসার মাহমুদ।
বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়াম্যান এ্যাড.
যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সভাপতি ও গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেওয়ান সামছুর রহমানের সভাপতিত্বে ও যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক ইমরান হোসেন, এরশাদ হুসাইন অন্য, হুমায়ুন কবির, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম, নৃত্যশিল্পী মিলন প্রমূ
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ য গ ন তর স ন রগ
এছাড়াও পড়ুন:
‘হাদির ওপর হামলাকারীরা যেখানেই থাকুক খুঁজে বের করা হবে’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ওসমান হাদির (শরিফ ওসমান বিন হাদি) ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে এবং সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (১২ ডিসেম্বর) গুলির ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
আরো পড়ুন:
হাদির ঘটনায় জিএম কাদেরের গভীর উদ্বেগ
হাদিকে গুলি করার ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিবাল মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলিতে তার অবস্থা আশঙ্কাজনক। অপরাধীদের ধরতে পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনী ও সংস্থাও কাজ করছে।
এদিকে মাথায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে।
পরিবারের সিদ্ধান্তে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল থেকে হাদিকে নিয়ে যাত্রা করে অ্যাম্বুলেন্স। রাত ৮টা ৬ মিনিটে অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।
এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।”
ঢাকা/এমআর/রাসেল