৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ করেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের রূপকার মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে শহরের ব্যাংক কলোনি এলাকাস্থ নিউ খানপুর দারুন নাঈম মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি । 

শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে করা হয় এই আয়োজন। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জনাব কাম্রুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও মাদ্রাসার শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন সেখানে।

আবু জাফর আহমেদ বাবুল বলেন, ৭নভেম্বর বাঙ্গালী জাতির ইতিহাসের এক অন্যতম দিন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্ত হয়েছিলেন এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন। যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি একটি সুন্দর বাংলাদেশের রূপ। তার স্মরণে এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আমাদের আজকের এই দোয়া মাহফিল। 

মাহফিলে প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া কামনা করা হয়।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বরকতউল্লাহ, সহ-সভাপতি মাহবুব হোসেন খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ইকবাল আহমেদ শ্যামল, মোঃ নুরুল ইসলাম, মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ অনেকে।

দোয়া শেষে মাদ্রাসার প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয় এবং আবু জাফর আহমেদ বাবুলসহ সকলে কোমলমতি শিক্ষার্থীদের সাথে খাবার উপভোগ করেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ জ য় উর রহম ন র রহম ন আহম দ

এছাড়াও পড়ুন:

সিকৃবিতে শিবিরের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ‘রান উইথ সাউ শিবির’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। বিজয়ের ৫৪ বছর উদযাপন উপলক্ষে শহীদদের আত্মত্যাগকে স্মরণে ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ‘৩৬ জুলাই’ গেইট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে শাহী ঈদগাহ ময়দান এলাকায় গিয়ে শেষ হয়। আয়োজকদের তথ্য মতে, প্রতিযোগিতায় অনলাইনে নিবন্ধন করেন প্রায় ৩০০ শিক্ষার্থী। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনে ছিল উৎসবের আমেজ। প্রতিযোগিতা শুরুর আগে অংশগ্রহণকারীদের টিশার্ট ও বাংলাদেশের পতাকা দেওয়া হয়। প্রতিযোগিতা শেষে সেরা দশ বিজয়ীকে পুরস্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারীর জন্য সকালের নাস্তার ব্যবস্থা করা হয়।

আরো পড়ুন:

শিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রীর পোস্ট, ইবি শিবিরের নিন্দা-প্রতিবাদ

সেমিনার: ১৫ বছরে গুম শিবিরের ২৫৫ জন, সাতজন ফেরেননি এখনো

ম্যারাথন শেষে বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক তানভীর আহাম্মেদ কনকের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি।

হাফেজ ইউসুফ এলাহী বলেন, "আমাদের দৈনন্দিন জীবনে সকাল সকাল ঘুম থেকে ওঠা খুব গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের সূর্য ওঠার সাথে সাথে জেগে উঠতে হবে, পরিশ্রমী হতে হবে। সকালে নিয়মিত ব্যায়াম করতে হবে। ইসলামী ছাত্রশিবির প্রচলিত কোনো রাজনৈতিক সংগঠনের মতো নয়। ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্রধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে এদেশের শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব।"

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হোসেন শান্ত বলেন, " শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আগ্রহ এবং উদ্দীপনা দেখে আমরা আনন্দিত। আগামীতে শিক্ষার্থীদের এমন সাপোর্ট পেলে আমরা ছাত্রবান্ধব নতুন নতুন চমক নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু, সিকৃবির সাবেক সভাপতি ও সিলেট মহানগরের এইচআরডি সম্পাদক ডা. কলিম উদ্দীনসহ ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ঢাকা/আইনুল/জান্নাত 

সম্পর্কিত নিবন্ধ