রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে পদ্মা নদীর প্রায় ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ ৫২ হাজার টাকায় কিনে নিলেন সিলেটের বাসিন্দা এক লন্ডনপ্রবাসী। দৌলতদিয়া ফেরিঘাট এলাকার এক মৎস্য ব্যবসায়ী মাছটি প্রায় ৫০ হাজার টাকায় কিনে ৫২ হাজার টাকায় বিক্রি করেন।

আজ রোববার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে রাজবাড়ী জেলার সীমান্তবর্তী কুশাহাটা এলাকায় মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে মঙ্গল হালদারের জালে কাতলা মাছটি ধরা পড়ে। এরপর দৌলতদিয়া ঘাটে তোলা হলে নিলামে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয় কয়েকজন মৎস্যজীবী ও ব্যবসায়ীরা জানান, সকালে জাল ও নৌকা নিয়ে মাছ শিকারে জন্য বের হন মঙ্গল হালদার। সকাল ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে রাজবাড়ী জেলার সীমান্তবর্তী কুশাটা এলাকায় জাল ফেলেন। কিছুক্ষণ অপেক্ষার পর জালে বড় ঝাঁকি দিলে বুঝতে পারেন, বড় কোনো মাছ আটকা পড়েছে। পরে জালটি টেনে নৌকায় তুলতেই দেখতে পান, বড় এক কাতলা মাছ। বিক্রির জন্য মাছটি নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাটে। মাছটি স্থানীয় আড়তদার রেজাউল মণ্ডলের আড়তে তোলা হয়। ওজন দিয়ে দেখা যায়, কাতলা মাছটির ওজন ১৯ কেজি ৮০০ গ্রাম। পড়ে নিলামে সর্বোচ্চ ৪৯ হাজার ৫০০ টাকায় মাছটি ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৫০০ টাকায় কাতলা মাছটি কিনে নিই। কিছুক্ষণ পর অনলাইন ফেসবুক পেজে ও বিভিন্ন পরিচিতি ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে থাকি। এ সময় সিলেটের বাসিন্দা এক লন্ডনপ্রবাসী দেখতে পান। পরে ওই প্রবাসী কেজিপ্রতি ১০০ টাকা লাভ দিয়ে ৫২ হাজার টাকায় কাতলা মাছটা কেনেন। দুপুরে তাঁর দেওয়া ঠিকানা অনুযায়ী মাছটি সিলেটে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৫২ হ জ র ট ক দ লতদ য এল ক র ব যবস

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা কৃষকদলের গণদোয়া  

‎বিএনপি চেয়ারপারসন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফতুল্লা থানা শাখার উদ্যোগে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার বিকেলে ফতুল্লার  শিয়াচর তক্কার মাঠ এলাকায় ফতুল্লা থানা কৃষকদলের  আহবায়ক  জুয়েল আরমানের সভাপতিত্বে  সদস্য সচিব সুমন মাহমুদের সঞ্চালনায় ও ফতুল্লা থানা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইব্রাহীমের সার্বিক তত্বাবধায়নে এই আয়োজন করা হয়।

‎‎দোয়া ও মিলাদ মাহফিলে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা  বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব। 

‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের  কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা, ফতুল্লা  থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি,  নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি শাহিন মিয়া, সাধারণ  সম্পাদক আলম মিয়া , ফতুল্লা  থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা তাতীদলের আহবায়ক  ইউনুস, ফতুল্লা থানা  শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী,  যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম রবিন ,যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা,ইদ্রিস আলী, বিল্লাল হোসেন আশিক,সাকিল গাজী, মারুফ আহম্মেদ,দিদার হোসেন,আমিনুল ইসলাম ‎, শাহাদাত চৌধুরী, আহম্মেদ আলী রনি,সোহেল রানা,রেমন রাজিব, সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ