মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ৪ স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা বারাদি মশুরি ভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- রাজনগর গ্রামের মল্লিকপাড়ার সামাদের মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া (১০), ইসা আলীর মেয়ে মীম (১৪) এবং সাহারুলের মেয়ে আলেয়া (১০)। এর মধ্যে, ফাতেমা ও মীম মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এবং আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন:

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

স্থানীয় সূত্র জানায়, বিকালে ৪ শিক্ষার্থী বারাদি মশুরি ভাজা বিলে শাপলা তুলতে যায়। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর ফায়ার স্টেশনের অফিসার শামিম রোজা বলেন, ‘‘৪ জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/ফারুক/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিডার অনুমতি ছাড়া বাকিতে মূলধনি যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানির সুযোগ

এখন থেকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন ছাড়াই সরাসরি তিন বছরের জন্য বিদেশি ঋণ নিয়ে প্রয়োজনীয় মূলধনি যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি করতে পারবেন উদ্যোক্তারা।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এ নিয়মে শিল্প খাতের আমদানিপ্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিডার বৈদেশিক ঋণ কমিটির এক সভার সিদ্ধান্তের আলোকেই শিল্পবান্ধব এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত দিন শিল্প উদ্যোক্তারা শুধু নতুন যন্ত্রপাতি আমদানির জন্য দীর্ঘমেয়াদি ঋণ–সুবিধা পেতেন। নতুন নিয়মে জাহাজ, সরঞ্জাম, যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের মূলধনি পণ্য তিন বছর মেয়াদে কিস্তিতে আমদানি করা যাবে। বিদেশি সরবরাহকারী বা ব্যাংক থেকে এ ঋণ–সুবিধা নেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এ সুবিধার ফলে শিল্প উদ্যোক্তারা সবচেয়ে বেশি লাভবান হবেন। দীর্ঘমেয়াদি বাকিতে তাঁরা মূলধনি যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি করতে পারবেন, যা তাঁদের ব্যবসা সহজীকরণে সহায়ক হবে।

সম্পর্কিত নিবন্ধ