গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং নারায়ণগঞ্জের সাংবাদিক আনোয়ার হোসেনসহ সারা দেশে সাংবাদিকদের ওপর চলমান হামলা, মিথ্যা মামলা ও নানান ধরনের নিপীড়নের প্রতিবাদে শনিবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ তরুণ সাংবাদিক সমাজ।

আয়োজকরা জানান, সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও মামলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সত্য প্রকাশ করলেই সাংবাদিকদের টার্গেট করে হামলা, মামলা ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। এর ফলে দেশে স্বাধীন গণমাধ্যমের অস্তিত্ব চরম ঝুঁকির মধ্যে পড়ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর আক্রমণ মানে গণতন্ত্রের কণ্ঠরোধ করা। সাংবাদিক তুহিন হত্যার মতো নৃশংস ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি নারায়ণগঞ্জের সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলাকারীদেরও চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে।

বক্তারা আরও বলেন, সারা দেশে সাংবাদিকরা নানাভাবে হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। অনেক সময় ক্ষমতাসীন প্রভাবশালীদের বিরুদ্ধে সত্য প্রকাশ করলেই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। তারা সতর্ক করে বলেন, এই অবস্থা চলতে থাকলে স্বাধীন সংবাদমাধ্যমের পরিবেশ নষ্ট হয়ে যাবে এবং জনগণ সঠিক তথ্য থেকে বঞ্চিত হবে।

মানববন্ধনে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা এবং অবাধ সংবাদ পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে নারায়ণগঞ্জের প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেডু-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা মানববন্ধন আরও ঘোষণা দেন, সাংবাদিক নির্যাতন বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,  উত্তম সাহা (সাবেক সহ-সভাপতি, সিটি প্রেস ক্লাব), সৈয়দ সিফাত আহমেদ লিংকন (জেলা প্রতিনিধি, আনন্দ টিভি), মোঃ সুমন (প্রতিনিধি, এনএএন টিভি), লাবু আহমেদ রাজু (সম্পাদক, এস বি ওয়ান), মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার, দৈনিক সোজাসাপটা), নুরুল ইসলাম (ফটো জার্নালিস্ট, দৈনিক জনদর্পণ), মিঠুন মিয়া (সম্পাদক, নিউজ ২৪ নারায়ণগঞ্জ), হাবিবুর রহমান লিমন (নারায়ণগঞ্জ ট্রিবিউন), মেহেদী হাসান অপূর্ব (সময়ের নিউজ), আহমেদ আহাদ (নারায়ণগঞ্জ বার্তা ২৪ লাইভ), মারুফ আলম (নন্দিত টেলিভিশন), রাকিবুল হাসান (দ্যা প্রেস নিউজ), সাহিবজাদা নাসিফ (নারায়ণগঞ্জ বুলেটিন), সৌরভ বাপ্পী (ক্রাইম সিটি ২৪), আতিকুজ্জামান ভুইয়া (মার্চ ২৬ ডট কম), মোঃ হাসাইন আহমেদ (নারায়ণগঞ্জ ভিশন), সিয়াম (নারায়ণগঞ্জ টাইমস) এবং দীপ্ত দেবনাথ (বিপি নিউজ)।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র ওপর আহম দ

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগ যে লুটপাট চালিয়েছে, বিএনপি তা করবে না : খোরশেদ

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরের ২৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকায়  দোয়া পূর্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে  নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক  সভাপতি  মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আজ এখানে এসেছি।  আপনারা জানেন গনতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য  হয়ে আছে।

তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জন্য দোয়া করতে এখানে সমবেত হয়েছি। বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নেত্রী না তিনি এদেশের নেত্রী। আওয়ামীলীগ সারা দেশে যে লুটপাট চালিয়েছে  বিএনপি ক্ষমতায় আসলে তা করবে না।

এইটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার ওয়াদা। আপনাদেরকে মনে রাখতে হবে তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষে কাজ করে বিএনপিকে দেশ গঠনের সুযোগ করে দিব।  আপনার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

বন্দর থানার ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নূর আলম খন্দকারের  সভাপতিত্বে  দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে,এম, মাজহারুল ইসলাম জোসেফ।

বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের  সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন। দোয়া ও আলোচনা সভায়  আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা অ্যাডঃ শিপলু, নারায়ণগঞ্জ  মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু,
সদর থানা কৃষক দলের সভাপতি রানা মজিব  প্রমুখ।

দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সোহাগ, বন্দর উপজেলা যুবদলের সাবেক নেতা জনী খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক এস এম মোমেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা নূর হোসেন, ২১ নং ওয়ার্ড যুবদল নেতা এমারত, ২৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন, ১৯ নং ওয়ার্ড যুবদল নেতা আক্তার হোসেন, বন্দর থানার ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, ২৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সফর আলী, সাবেক সাধারন সম্পাদক ইলিয়াস ইকবাল অনিক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক শওকত খন্দকার, সাবেক যুবদলের প্রচার সম্পাদক  রাসেল আহাম্মেদ মনির, সদর থানা কৃষক দলের সদস্য সচিব রানা মুন্সী, পরিবহন শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জামাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মিঠু আহাম্মেদ, মহিলা দলের নেত্রী নাজমা বেগম, আয়শা আক্তার, নারগিছ পারভিন,মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুছা প্রমুখ।

দোয়া ও আলোচনা সভার সার্বিক তত্বাবধানে ছিলেন, ২৫ নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ মনির, তাহের খন্দকার, মোঃ জামির, মোঃ ইলিয়াছ, মোঃ কামরুল, নূর আলম, মহিউদ্দিন, সুলতান, শহিদ, রিয়াজ উদ্দিন, মামুন, আপন, আনন্দ ও তানভীরসহ ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন উত্তর লক্ষনখোলা আল বায়তুল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সিদ্দিকুর রহমান।  

সম্পর্কিত নিবন্ধ

  • ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে সাখাওয়াত-বদুসহ নেতৃবৃন্দ
  • বাংলাদেশ মানবাধিকার কমিশন-নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 
  • আড়াইহাজারে ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার
  • সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি অনুষ্ঠিত
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • নারায়ণগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • আওয়ামী লীগ যে লুটপাট চালিয়েছে, বিএনপি তা করবে না : খোরশেদ
  • বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন  
  • রূপগঞ্জের হোড়গাঁয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
  • সোনারগাঁয়ের নয়াপুরে এক নারীতেই অতিষ্ঠ এলাকাবাসী, মানববন্ধন ও বিক্ষোভ