জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রিয়াদ-আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের র্যালি
Published: 7th, November 2025 GMT
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ ও সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের নেতাকর্মীদের বিশাল র্যালি বের করে।
শুক্রবার ৭ নভেম্বর বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময়ে সদর থানা যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে মহানগর যুবদলের মূলর্যালি অংশগ্রহণ করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা আব্দুল হালিম, রিপন, রেজাউল করিম রেজা, জাহিদ খন্দকার, শেখ মাগফুর ইসলাম পাপন, আরিফুল ইসলাম নয়ন, মানিক বেপারী, নাসার হক ইমন, সাদ্দাম হোসেন রনি, হোসাইন, তানভীর, মনির, নিরব, জামাল, সজীব, মিঠুন, আবু সালে তুহিন, লিটন, মিন্টু, জনি, হৃদয়, রিপন, রবিউল, আলামিন, জুয়েল, সুমন, সজিব, মোতালেব, ইফতি, সাজ্জাদ, সোহান, অপু, মন্টু, রাখাল, শৈবাল, আরাফাত, সিহাব, মানিক, খোরশেদ, আলীরটেক ইউনিয়ন যুবদলের আহবায়ক শরীফ সরদার, সদস্য সচিব ইব্রাহিম সুলতান, হৃদয়, সাদ্দাম, শহিদুল, মনির, গোগনগর ইউনিয়ন যুবদল নেতা রাসেল আহমেদ মন্টু, আহমেদ আলী, দেওয়ান শ্যামল, বিল্লাল হোসেন, কামরুল ইসলাম, মেহেদী প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল য বদল ন র য়ণগঞ জ সদর থ ন য বদল র ইসল ম
এছাড়াও পড়ুন:
আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন করে গ্রেফতার দেখানো পাঁচ মামলার মধ্যে দুটিতে জামিন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালত শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন।
এদিন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলা এবং ফতুল্লার ইয়াসিন হত্যা মামলার আদালতে জামিন শুনানি হয়।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা ও ফতুল্লার ইয়াসিন হত্যা মামলায় আদালত আইভীর জামিন নামঞ্জুর করেছেন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকা সত্ত্বেও তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছি। হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরও পাঁচ মামলায় জড়ানো হয়েছে, যেগুলোর কোনোটাতেই তার নাম নেই।
এর আগে গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন। পরে তাকে আরও চারটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।
এদিকে গত ৯ নভেম্বর হাই কোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।
ওই দিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় গ্রেফতার দেখাতে আদালতে আবেদন করে। পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেফতার দেখাতে আবেদন করে।
সেই সাথে গত ১৮ নভেম্বর পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন আদালত।