জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
Published: 7th, November 2025 GMT
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ এর নেতৃত্বে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে ভুইগর ভুইগর বাস স্ট্যান্ড পর্যন্ত এই রেলি অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, শরিফুল ইসলাম টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু অকিল উদ্দিন ভূঁইয়া একরামুল কোভিদ মামুন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র ল ইসল ম
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বন্দর উপজেলা বিএনপির দোয়া
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আওতাধীন বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর ) সন্ধ্যায় বন্দর উপজেলাধীন মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ বাজারস্থ বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটনের সঞ্চালনায় সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মামুন ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মো. শাহজাহান, যুগ্ম সম্পাদক মো. বাবুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খান্দকার, সাধারণ সম্পাদক মো.মোহসিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আপন, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সজিব, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান রনি, জুনায়েদ মোল্লা জনি, সম্রাট হাসান সুজন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, সদস্য সচিব সোহেল প্রধান, বন্দর উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ পাঁচটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।