বিএনপির মনোনয়নের এই তালিকা চূড়ান্ত তালিকা নয় : সাখাওয়াত
Published: 7th, November 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আজকের এই দিনে গভীরভাবে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর দেশি-বিদেশি সকল চক্রান্তকে ধুলিস্যাৎ করে সিপাহী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করেছিল।
আজকের এই দিনে আমাদের সবার অঙ্গীকার হবে সিপাহী বিপ্লব ও স্বাধীনতার চেতনায় উদ্বৃত্ত হয়ে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে সারা বাংলাদেশে ধানের শীষকে বিজয় করবেন ইনশাল্লাহ।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পূর্বে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শুক্রবার ( ৭ নভেম্বর) বিকেল চারটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে এই বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুই নম্বর রেলগেইট গিয়ে শেষ হয়।
সাখাওয়াত হোসেন খান গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা বাংলাদেশে বিএনপি'র ২৩৭ টি আসলে বিএনপির একক মনোনীত প্রার্থী ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপির মনোনয়নের এই তালিকা চূড়ান্ত তালিকা নয়।
সেই তালিকা যখন চূড়ান্ত হবে যাকেই দল থেকে যে আসলে মনোনয়ন দেওয়া হবে এবং নারায়ণগঞ্জ- ৫ আসনের যাকেই দেওয়া হবে আমরা তার পক্ষেই কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে আমরা ঝাঁপিয়ে পড়বো আমাদের মধ্যে কোন বিভেদ দ্বিধা দ্বন্দ্ব থাকবে না।
তিনি আরও বলেন, যারা চূড়ান্ত মনোনয়ন হিসাবে দাবি করছেন তাদেরকে বলে দিতে চাই, যখনই এই তালিকা ঘোষণা করা হয়েছিল তখনই কিন্তু বলা হয়েছিল এই তালিকা চূড়ান্ত তালিকা নয়। সুতরাং আজকের এই সভা থেকে আমি মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে বলে দিতে চাই।
আমরা কিন্তু দলের পক্ষে আছি। আমরা ধানের শীষের পক্ষে আছি। আর আগামী নির্বাচনে আমরা আমাদের বুকে তাজা রক্ত দিয়ে হলেও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবো।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য ণগঞ জ র আহ ব য ক এই ত ল ক ইসল ম
এছাড়াও পড়ুন:
বন্দর ইজারার কাজ বন্ধ না করলে অবরোধ-ধর্মঘটের হুঁশিয়ারি স্কপের
চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত না করলে অবরোধ ও ধর্মঘট করবে বলে হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল করে এই হুঁশিয়ারি দেয় সংগঠনটি। পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানায় স্কপ।
সমাবেশে স্কপ দাবি জানায়, অবিলম্বে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত এবং লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিল করতে হবে। একই সঙ্গে আইন করে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ এবং শ্রমজীবীদের কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন স্কপের যুগ্ম সমন্বয়ক আবদুল কাদের হাওলাদার।
সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট বিচারাধীন ছিল। কিন্তু সেই রিটের বিচারকাজ চলার সময়েই সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ের দিনে লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি করেছেন।
সরকার অবিলম্বে বন্দর ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের ঘোষণা না করলে অবরোধ-ধর্মঘটের মতো কর্মসূচির ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। সমাবেশ থেকে ১০ ডিসেম্বর বেলা ১১টায় চট্টগ্রামে বন্দর অভিমুখে লাল পতাকা মিছিল, সিলেট বিভাগীয় কনভেনশন এবং সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্কপ নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিল আক্তার চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান।