‎নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে, ক্লিন ইমেজের নেতৃত্ব ও  প্রার্থী বাছাই করবেন এবং তাদেরকে প্রধান্য দিবেন। আপনারা সাক্ষী আমি শাহ আলম কোন মাদক ব্যাবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের কখনো প্রশ্রয় দেইনি। 

দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি যদি এমপি নির্বাচিত হই নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে সব থেকে বেশি পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আমরা সকলে নিরাপদের বসবাস করতে চাই। আমি আপনাদের কথা দিতে চাই, আপনারা আমারা কাছে নিরাপদ।

‎এসময় সমাবেশে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের প্রশ্রয় দিবেন না বলে শাহা আলম  প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি জীবনে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের প্রশ্রয় দেব না। 

আপনারা দেখতে পারেন যে, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আমার স্লোগান দিতে পারে এর অর্থ এই না যে আমি তাদেরকে প্রশ্রয় দিব। এবং আমি বিশ্বাস করি যারা বিএনপি করে তারা কখনো কোন সন্ত্রাসী ও চাঁদাবাজি করতে পারে না।

‎শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে একথা বলেন তিনি। ‎এর আগে তার নেতৃত্বে সকালে বঞ্চবটি এলাকা থেকে র‌্যালী বের করেন ফতুল্লা পাগলা বাজার এসে শেষ হয়|

‎এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মানুম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রোজেল, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম,  ফতুল্লা থানা যুবদলের  সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু প্রমুখ।

পরে নেতাকর্মীদের  উদ্দেশ্যে মোহাম্মদ শাহ আলম বলেছেন, ২০০৮ সালে পর ১৮ সালেও আমার নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু দল ও জোটের স্বার্থে এবং নির্দেশনায় আমি সরে দাঁড়িয়ে ছিলাম। শুধুমাত্র দলের স্বার্থে।

‎তিনি আরও বলেন, ২০০৮ সালে বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আমি তার হাত ধরে রাজনীতিতে এসেছি। এবং ২০০৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল।

তখন ষড়যন্ত্র করে সামান্য ভোটের ব্যবধানে আমাকে হারানো হয়েছিল। তবে দেশের জনগণ জানে আমি নির্বাচিত হয়েছিলাম। এবং ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়েছেন আপনারা। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
 

নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১ ২০০৮ সালে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল : শাহ আলম ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নাজমুল হকের শোডাউন ৩ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সজল-সাহেদের নেতৃত্বে যুবদলের র‌্যালি ৪ বন্দরে কোটি টাকার চোরাই ড্রেজার কাটিং করে বিক্রয়ের চেষ্টা  ৫ নারায়ণগঞ্জে চাইল্ড ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পুরস্কার ও সনদ বিতরণ  ৬ আড়াইহাজারে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার ৭ ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে নাসিক’র সতর্কতামূলক প্রচারাভিযান ৮ বিএনপির মনোনীত প্রার্থী মাসুদের পক্ষে আনুর নেতৃত্বে ‎শহরে গণসংযোগ ৯ সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, চুনা কারখানা গুঁড়িয়ে দিল ১০ সাংবাদিকদের ওপর হামলা, কথিত বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ ১১ বন্দরে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল  ১২ সাংবাদিক নির্যাতনের ঘটনায় বন্দর পেশাদার সাংবাদিক ফোরাম’র নিন্দা  ১৩ বন্দরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত   ১৪ বন্দরে দুই মাদক সম্রাটের বিরুদ্ধে পিতাকে মারধরের অভিযোগ ১৫ বন্দরে গাঁজাসহ মাদক বিক্রেতা মঞ্জু গ্রেপ্তার   ১৬ বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  ১৭ সোনারগাঁয়ে ভূমি অফিসে গ্রাহক হয়রানী, দেড় মাস ধরে বন্ধ নামজারী ১৮ সিদ্ধিরগঞ্জে ফার্মেসিতে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ১৯ দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রী সালমার স্বপ্নপূরণে ডিসি জাহিদুলের সহায়তা ২০ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য বাবুলের দোয়া ও খাবার বিতরণ ২১ আড়াইহাজারে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড ২২ মাসুদ ভাই আপনাদের উন্নয়নে, সমস্ত কর্মকাণ্ডে পাশে থাকবেন : সজল ২৩ মাসুদুজ্জামানের পক্ষে বন্দর উপজেলা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ ২৪ বন্দরে চোর সন্দেহে ২ যুবক আটক ১ আড়াইহাজারে যুবদল সভাপতির বিরুদ্ধে হত্যা মামলা ২ ছাত্রলীগ কর্মী জিসান এখনও ওয়ার্ড সচিবের দায়িত্বে বহাল ৩ আড়াইহাজার থানায় বিএনপির নেতার বিরুদ্ধে আ’ লীগ নেতার অভিযোগ ৪ আলোচিত সাত খুন, আপিল বিভাগের শুনানি পেছালো ৫ সোনারগাঁয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৬ যে কারণে নারায়ণগঞ্জ-৪ খালি রাখলো বিএনপি ৭ সাখাওয়াতকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা ৮ পরকিয়া প্রেমিক, খুনিকে নিয়ে লাশের পাশে বসেই ইয়াবা সেবন করে স্ত্রী ৯ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় শিল্পপতি বাবুল ১০ নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রতিদ্বন্ধী বিএনপি, অন্যদের একক প্রার্থী সকল খবর

আরো পড়ুন  

বন্দরে কোটি টাকার চোরাই ড্রেজার কাটিং করে বিক্রয়ের চেষ্টা 

আড়াইহাজারে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, চুনা কারখানা গুঁড়িয়ে দিল

বন্দরে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল 

বন্দরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত  

বন্দরে দুই মাদক সম্রাটের বিরুদ্ধে পিতাকে মারধরের অভিযোগ

বন্দরে গাঁজাসহ মাদক বিক্রেতা মঞ্জু গ্রেপ্তার  

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪ 

২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)

নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ

নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)

ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪

ইমেইল : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.

কম

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ২০০৮ স ল সন ত র স শ হ আলম ব এনপ র স ন রগ আপন র

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৭ নং ওয়ার্ড যুবদলের দোয়া  

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরের ২৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যাগে দোয়া ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার ২১ নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দোয়া পূর্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে  নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক  সভাপতি  মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আপনারা দেখেছেন গত ৫ আগস্ট এদেশের ছাত্র/জনতার ধাওয়া খেয়ে  ফ্যাসিস্ট শেখ হাসিনা কিভাবে এ দেশ থেকে বিতারিত হয়েছে। আরেক দিকে আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দলমত নির্বিশেষে সারা দেশের মানুষ তার জন্য  দোয়া করছে। এই দুই জনের মধ্যে রয়েছে  বিস্তার প্রার্থক।

তিনি আরো বলেন,বহু বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আপনারা খেয়াল রাখবেন কোন ষড়যন্ত্র ও কোন কালো ছায়া যাতে নির্বাচনকে বাধাগ্রস্থ্য করতে না পারে। আমরা কোন ভাইয়ের লোক এইটা বড় বিষয় নয়। দিন শেষে আমরা সবাই ধানেরশীষ কর্মী এটাই বড় পরিচয়।

বন্দর থানার ২৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক এস এম মোমেনের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন।
দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, একই কমিটির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম খন্দকার, ২৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সফর আলী, বন্দর উপজেলা যুবদল নেতা জনী খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক শওকত খন্দকার, সাবেক যুবদলের প্রচার সম্পাদক  রাসেল আহাম্মেদ মনির, সদর থানা কৃষক দলের সদস্য সচিব রানা মুন্সী, পরিবহন শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জামাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মিঠু আহাম্মেদ, মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুছা, ১৯ নং ওয়ার্ড যুবদল নেতা আক্তার হোসেন,  ২৭ নং ওয়ার্ড বিএনপি নেতা আসলাম, গোলাম নবী, শহিদুল্লাহ, মজিবর রহমান, আমির হোসেন, কয়াদি মনির, নাছির, কচি, ফজলুল হক, জাকির হোসেন,  আব্দুর রব, ছাত্রদল নেতা সাইফুল, আনিছ, আনন্দ, নিরব, রিয়াদ, বিজয়সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুড়িপাড়া খোদাইবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ক্বারীমুল হক নাছিরি। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • জামায়াত ক্ষমতায় গেলে সরকারি টাকায় পকেট ভরবেনা : মাও. মঈনুদ্দিন
  • আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে মামুন মাহমুদ
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৭ নং ওয়ার্ড যুবদলের দোয়া  
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসদাইর কবরস্থান মসজিদে মাসুদুজ্জামানের দোয়া
  • ফায়ার সার্ভিসের প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • দুর্ভিক্ষের সময় খলিফা উমর (রা.)-এর মানবিক নেতৃত্ব
  • বগুড়া-৪ আসনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন তিন বিশ্ববিদ্যালয়ের ভিপি
  • প্রথম আলো বাংলাদেশের মানুষের বিজয়ের সঙ্গী
  • বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে জোটকেন্দ্রিক আলোচনা চলতে থাকবে: সারজিস আলম
  • আজকের আদেশের ফলে অন্তর্বর্তী সরকারের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না: শিশির মনির