আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন সফল করতে নগরীতে গণমিছিল
Published: 7th, November 2025 GMT
১৫ নভেম্বর-২০২৫ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বাদ যোহর খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, মানবজাতির মুক্তিরদূত হযরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ নবী। তার পরে আর কোন নবী আসবে না। কিন্তু কাদিয়ানীদের গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করে, নাউজুবিল্লাহ।
বক্তৃতারা আরও বলেন, আমরা রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানীদের কাফের ঘোষণা করার দাবী জানাই। তারা মুসলিম বেশ ধরে ইসরায়েলের ইহুদিদের পক্ষে কাজ করে আসছে। তাই মুসলিম পরিচয়ে তারা সমাজে থাকতে পারে না। আগামী ১৫ই নভেম্বর ঢাকার খতমে নবুয়তকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলের প্রতি আহবান জানাই।
পরে গণমিছিলটি ডিআইটি চত্বর থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, খতমে নবুয়ত নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি ইমামুল রশিদ কাসেমী, সাধারন সম্পাদক মুফতি মাহমুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শাব্বীর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল গণি সহ অন্যান্য ওলামায়ে কেরাম।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গণম ছ ল
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল লিমিটেড নামে একটি কারাখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার বানিয়াদি, মাসুমাবাদ এলাকায় দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ওই কারখানা বন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পল্লী বিদ্যুৎ রূপগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ. এইচ. এম রাসেদ জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।