Risingbd:
2025-12-05@18:43:05 GMT

পিঁপড়ার ভয়ে আত্মহত্যা

Published: 7th, November 2025 GMT

পিঁপড়ার ভয়ে আত্মহত্যা

পিঁপড়ার ভয়ে আত্মহত্যা করেছেন ২৫ বছর বয়সী এক ভারতীয় তরুণী। তিনি সেই কথা লিখে গেছেন সুইসাইড নোটে। তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার আনন্দবাজার অনলাইন জানিয়েছে।

তরুণীর বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে সেই সুইসাইড নোট। সেখানে তিনি লিখেছেন, “ওই পিঁপড়ার সঙ্গে আর থাকতে পারছি না।”

পুলিশ জানিয়েছে, ছোটবেলা থেকেই ওই তরুণী পিঁপড়াকে ভয় পেতেন। এই রোগকে বলা হয় মারমেকোফোবিয়া। এ জন্য তরুণী চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন। স্থানীয় একটি হাসপাতালে কাউন্সেলিং চলেছিল তার। ২০২২ সালে তরুণীর বিয়ে হয়। তিন বছরের একটি কন্যাসন্তানও রয়েছে তার। গত মঙ্গলবার নিজের বাড়ি পরিষ্কার করবেন বলে কন্যাকে এক আত্মীয়ের বাড়িতে রেখে এসেছিলেন তিনি। বিকেলে স্বামী অফিস দেখে ফিরে দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। প্রতিবেশীদের ডেকে এনে ঘরের দরজা ভাঙেন তিনি। ভিতরে ঢুকে দেখেন, গলায় দড়ি দিয়ে ঝুলছেন তরুণী। একটি সুইসাইড নোটও দেখতে পান তরুণ। সেখানে লেখা, “ক্ষমা করো। এই পিঁপড়ার সঙ্গে আর থাকতে পারছি না। অন্বীকে (কন্যা) দেখো।”

পুলিশ আরো জানিয়েছে, ঘর পরিষ্কারের সময়ে সম্ভবত তরুণী আবার পিঁপড়া দেখতে পেয়েছিলেন। আর তাতেই এই চরম পদক্ষেপ নিয়েছিলেন তিনি। 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

স্মৃতি-পলাশের বিয়েটা হবে? পলক বললেন...

বাগ্‌দান, গায়েহলুদ থেকে সংগীত অনুষ্ঠান—ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউডের গায়ক ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল।

প্রায় পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন স্মৃতি ও পলাশ। মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতির বাড়িতে ঘটা করে বিয়ের আয়োজন করা হয়। দুই তারকার বিয়ে বলে কথা, কোনো খামতি ছিল না।

গত ২৩ নভেম্বর চার হাত এক হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত ঘোষণা করা হয়।

এর মধ্যে পলাশের সঙ্গে অন্য নারীর সম্পর্ক নিয়ে বেশ চর্চা চলছে। কেউ কেউ বলছেন, স্মৃতি ও পলাশের বিয়েটা আর হবে না। বিষয়টি নিয়ে গুঞ্জনের মধ্যে মুখ খুললেন পলাশের বোন পলক মুচ্ছল।

বিয়েটা হবে? বিষয়টি নিয়ে পলক বলেন, ‘দুই পরিবারই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে গুজব ছড়াবেন না। আমরা নিজেদের মতো করে সময় নিচ্ছি, সবকিছু ভালো হলে অফিশিয়াল ঘোষণা দেওয়া হবে।’

আরও পড়ুনবিয়ে করছেন পলাশ মুচ্ছল, পাত্রী ক্রিকেটার স্মৃতি মান্ধানা১৯ অক্টোবর ২০২৫স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল

সম্পর্কিত নিবন্ধ