ব্যালন ডি’অর শেষ হতে না হতেই শুরু হয়ে গেল ফুটবল দুনিয়ার আরেক মর্যাদাপূর্ণ পুরস্কারের উত্তেজনা- ফিফা দ্য বেস্ট ২০২৫। প্রতি বছরের মতো এবারও এই আসরে মৌসুমের সেরা পারফর্মারদের সম্মান জানানো হবে। আর এরই মধ্যে ঘোষণা করা হয়েছে বছরের সেরা খেলোয়াড়ের মনোনয়ন তালিকা।

২০২৫ সংস্করণের জন্য মনোনীতদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছে প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। এ ক্লাবের চারজন তারকা জায়গা পেয়েছেন এ তালিকায়।

আরো পড়ুন:

ইংল্যান্ড দলে ফিরলেন বেলিংহাম-ফোডেন, চমক অ্যালেক্স স্কট

নেপাল ও ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

সর্বশেষ ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে এবার ফিফা দ্য বেস্ট জয়ের দৌড়েও রয়েছেন। যা তার জন্য হতে পারে একই বছরে এক অসাধারণ ‘ডাবল ট্রায়াম্ফ’। তার সতীর্থ আশরাফ হাকিমি, যিনি পুরো মৌসুমে ডান প্রান্তে দুর্দান্ত ছিলেন এবং নুনো মেন্ডেস, বামদিকে সমানভাবে প্রভাব বিস্তারকারী, দুজনেই আছেন মনোনয়নে। চতুর্থ পিএসজি তারকা ভিতিনহাও জায়গা করে নিয়েছেন তালিকায়।

বার্সেলোনা থেকেও এসেছে কয়েকটি পরিচিত নাম। ব্যালন ডি’অরের রানার-আপ লামিনে ইয়ামাল রয়েছেন ফিফা দ্য বেস্ট মনোনয়নে। তার সঙ্গে ক্লাব ও জাতীয় দলের সতীর্থ পেদ্রি, যিনি পুরো মৌসুমে মধ্যমাঠের প্রাণ ছিলেন, তাকেও দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। বার্সার আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনহাও মনোনীত হয়েছেন, হানসি ফ্লিকের ট্রফিজয়ী দলের সাফল্যে তার অবদানের স্বীকৃতি হিসেবে।

এদিকে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, যিনি গোল আর অ্যাসিস্টে এখনও অপ্রতিরোধ্য, স্বাভাবিকভাবেই আছেন সংক্ষিপ্ত তালিকায়। বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, সামনে থেকে গোলের জোয়ার তোলার জন্য স্থান পেয়েছেন মনোনয়নে। আর চেলসির তরুণ তারকা কোল পামার ও লিভারপুলের মিশরীয় জাদুকর মোহাম্মদ সালাহ এই মর্যাদাপূর্ণ তালিকাটি পূর্ণ করেছেন।

এমন তারকায় ভরপুর মনোনয়ন তালিকা দেখে একটিই প্রশ্ন- ফিফা দ্য বেস্ট ২০২৫-এর মুকুট কার মাথায় উঠবে?

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১১ ডিসেম্বর ২০২৫)

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। রাতে ইউরোপা লিগে মাঠে নামবে নটিংহাম ফরেস্ট, অ্যাস্টন ভিলা, রোমা ও লিওঁর মতো ক্লাব।

ওয়েলিংটন টেস্ট-২য় দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ভোর ৪টা, টি স্পোর্টস

২য় টি-টোয়েন্টি

ভারত-দক্ষিণ আফ্রিকা
সন্ধ্যা ৭-৩০ মি., টি স্পোর্টস

আইএল টি-টোয়েন্টি

নাইট রাইডার্স-এমিরেটস
রাত ৮-৩০ মি., পিটিভি স্পোর্টস

ইউরোপা লিগ

জাগরেব-বেতিস
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ১

মিতিউলান-গেঙ্ক
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২

উট্রেখট-নটিংহাম
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ৫

সেল্টিক-রোমা
রাত ২টা, সনি স্পোর্টস ১

বাসেল-অ্যাস্টন ভিলা
রাত ২টা, সনি স্পোর্টস ২

লিওঁ-ইগলস
রাত ২টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ

  • সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট, প্রজ্ঞাপন জারি
  • আজ টিভিতে যা দেখবেন (১২ ডিসেম্বর ২০২৫)
  • যৌন হয়রানির অভিযোগ কমিটিতে বাইরের সদস্য বাধ্যতামূলক করার আহ্বান
  • মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
  • ৮৭ কোটি টাকা মানিলন্ডারিং, গাজীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
  • সাবেক মন্ত্রী গাজীসহ ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা
  • সাবেক মন্ত্রী গাজীসহ ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামল
  • লুব-রেফের প্রথম প্রান্তিকে লোকসান বেড়েছে ৪১.৪৬ শতাংশ
  • জিপিএইচ ইস্পাতের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৬৪.২৮ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (১১ ডিসেম্বর ২০২৫)