রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর চালিয়ে ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা জানানো উচিত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। বৃহস্পতিবার গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জয়সোয়ালের মন্তব্য প্রকাশ করা হয়। তিনি বলেন, ‘এটা দুঃখজনক যে দখলদার শক্তি ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের বাড়িটি ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে।’

রণধীর জয়সোয়াল বলেন, ‘বাঙালি পরিচয় ও গর্বকে লালনকারী স্বাধীনতাসংগ্রামকে যাঁরা মূল্যায়ন করেন, তাঁরা বাংলাদেশের জাতীয় চেতনার জন্য এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আছেন। এই ভাঙচুরের ঘটনাটির তীব্র নিন্দা জানানো উচিত।’

হাসিনাকে প্রত্যর্পণের আহ্বানের জবাব দেওয়া হয়নি

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছেন। বাংলাদেশ সরকার তাঁকে প্রত্যপর্ণের জন্য ভারতের কাছে আহ্বান জানিয়েছে। সেই আহ্বানের জবাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং। বৃহস্পতিবার ভারতের রাজ্যসভায় লিখিত প্রশ্নের জবাবে কৃতি বর্ধন সিং এ কথা বলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্নের জবাবে কৃতি বর্ধন সিং বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আসার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা “অপরাধের” জন্য বাংলাদেশ সরকার তাঁর প্রত্যর্পণ চেয়েছে। বাংলাদেশ সরকারকে (এ বিষয়ে) কোনো জবাব দেওয়া হয়নি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র মন ত মন ত র ধ নমন

এছাড়াও পড়ুন:

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের একাংশের বিক্ষোভ, সমাবেশ

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতা-কর্মীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে বাউফল পৌর শহরের হাসপাতাল সড়কসংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয়।

এতে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধা ও বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজের নেতৃত্বে উপজেলা, পৌরসভা, ১৫টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন তাঁরা।

আবদুল জব্বার মৃধা বলেন, আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার ১৭ বছর ধরে কোনো আন্দোলন-সংগ্রামে ছিলেন না। তিনি দুর্দিনে কোনো নেতা-কর্মীর খোঁজখবর নেননি। শহিদুল আলম ২০০৮ সালে মামলাসংক্রান্ত জটিলতায় মনোনয়নবঞ্চিত হয়ে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এমন ব্যক্তিকে তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না।

এর আগে গতকাল রোববার সন্ধ্যার দিকে এক জরুরি সভায় পটুয়াখালী-২ (বাউফল) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাখ্যানের সিদ্ধান্তের কথা জানায় বাউফল উপজেলা বিএনপি। সভা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেনকে দলীয় প্রার্থী করার দাবিও জানানো হয়। পরে নেতা-কর্মীরা মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুনদলীয় মনোনয়ন প্রত্যাখ্যান বাউফল উপজেলা বিএনপির একাংশের, বিক্ষোভ মিছিল১৭ ঘণ্টা আগে

গত বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেন। এর মধ্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনের জন্য সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নাম ঘোষণা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ