ক্রিকেট খেলতে যাওয়ার সময় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
Published: 7th, November 2025 GMT
নীলফামারীতে ক্রিকেট খেলতে যাওয়ার পথে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুজন। আজ শুক্রবার সকালে নীলফামারী সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাশেদ পারভেজ (২৪)। তিনি জেলা শহরের কলেজপাড়া মহল্লার বাসিন্দা। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডের ইপিএফ প্রিন্টিং লিমিটেড কোম্পানির প্যাকেজিং শাখার কর্মী ছিলেন। আহত মো.
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে একটি মোটরসাইকেলে তিন বন্ধু ক্রিকেট খেলার উদ্দেশ্যে নীলফামারী শহর থেকে জেলা সদরের সোনারায় ইউনিয়নের বাবুরহাট যাচ্ছিলেন। পথে সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিল এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইককে অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পেছন দিক থেকে আসা নীলফামারী থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাশেদ পারভেজ ও খোকা ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেওয়ার পথে রাশেদ পারভেজের মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, দুর্ঘনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। বাসটি শনাক্তে কাজ চলছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ, মশালমিছিল
মাদারীপুর-২ আসনে বিএনপির নেতা হেলেন জেরিন খানকে মনোনয়ন না দেওয়ায় তাঁর অনুসারীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে এই অবরোধ করা হয়। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
এদিকে মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার পরিবর্তে জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা চৌধুরী মিঠুকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মশালমিছিল হয়েছে।
মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খানের সমর্থকদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ। শুক্রবার বিকেলে সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে