শেরপুরে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ
Published: 9th, November 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে তার কর্মী-সমর্থকেরা। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা হয়েছে।
আজ রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা মিছিল বের করা হয়। মিছিল শেষে প্রার্থী পরিবর্তন চেয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
আরো পড়ুন:
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি বিজয়ী হবে: ফখরুল
খালেদা জিয়ার আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী দেবে না: রাশেদ
শেরপুরের তিনটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। শেরপুর-১ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন পিয়াঙ্কাকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ।
বিকেল ৩টা থেকে শফিকুল ইসলামের কর্মী-সমর্থক সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে শহরের নিউমার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হয়। পরে সেখান থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। শেরপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দোলায়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম, হাসানুর রেজা জিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘‘শেরপুরের তৃণমূলের মানুষের জনপ্রিয় নেতা হচ্ছে শফিকুল ইসলাম মাসুদ। তিনি দলের ত্যাগী নেতা। আমরা চাই, শেরপুর-১ আসনে প্রার্থী পরিবর্তন করে শফিকুলকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হোক। শফিকুলকে দলীয় মনোনয়ন না দেওয়া হলে দলের তৃণমূলের নেতা-কর্মী ও ভোটারদের নিয়ে বৃহৎ কর্মসূচি নেওয়া হবে।’’
তারা অবিলম্বে বিএনপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও দলীয় মনোনিত প্রার্থী সানসিলা জেবরিন পিয়াঙ্কাকে প্রত্যাহার ও শফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
শেরপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দোলায়ার হোসেন ক্রিসেন্ট বলেন, ‘‘শফিকুল ইসলাম মাসুদ দলের পরীক্ষিত নেতা। আমরা তার পক্ষে মনোনয়ন চাই। যাকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি তৃণমূলের নেতা নয়। শফিক শেরপুর সদর আসনের সবচেয়ে জনপ্রিয় নেতা।’’
ঢাকা/তারিকুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ শ ফ ক ল ইসল ম ম স দ ব এন প র ব এনপ র
এছাড়াও পড়ুন:
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই ট্রলারসহ আটক ২২
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুইটি ট্রলারসহ ২২ জনকে আটক করেছে নৌবাহিনী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে তাদের আটক করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম নৌঘাঁটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি সংঘবদ্ধ চক্র ইঞ্জিনচালিত ট্রলারে করে সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে সিমেন্ট পাচার করছে—এ তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন এলাকায় টহল বাড়ানো হয়। টহলে থাকা নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সেন্টমার্টিন থেকে ৩৬.৫ মাইল পশ্চিমে দুটি কাঠের ট্রলার দেখতে পায়। নৌবাহিনীর জাহাজ কাছে গেলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় নৌবাহিনীর সদস্যরা ট্রলার দুটি আটক করেন।
আটক ‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ এবং ‘মা বাবার দোয়া-১০’ নামের ট্রলারে তল্লাশি করে ১ হাজার ৫০০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় চোরাকারবারি দলের ২২ সদস্যকে আটক করা হয়। পরে জব্দ মালামাল ও আট ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/রেজাউল/রাজীব