বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে মোট ১১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন অনুষদের বিভাগগুলোর জন্য আবেদন শুরু হবে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে। আবেদনের সুযোগ এক মাস। ১১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১১টি বিষয়ে এবার ৬৩০ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। সেগুলো হলো-ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০) জন, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০) জন, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০) জন, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০) জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০) জন, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০) জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০) জন, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (৪০) জন, ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০) জন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০) জন ও টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৩০) জন।

এ বছর আবেদন ফি ৩০০ টাকা। অনলাইনে আবেদন করতে হবে।  লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১ হাজার ২০০ টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০ ও ইংরেজি ২০ নম্বর। লিখিত পরীক্ষা ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ কর্তৃক পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে হবে।

লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২১ ডিসেম্বর আর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৩ ডিসেম্বর সকাল ১০টা হতে ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ: ২৫ জানুয়ারি ২০২৬। ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.

butex.edu.bd) প্রকাশ করা হবে।

ঢাকা/তৌকির/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড স ম বর প রক শ পর ক ষ

এছাড়াও পড়ুন:

গুগল সার্চে সেরা ১৪ বছরের সূর্যবংশী

২০২৫ সালটা যেন বৈভব সূর্যবংশীরই। মাঠে তো বটেই, মাঠের বাইরেও রেকর্ড ভাঙছেন তিনি। বয়স মাত্র ১৪। এই বয়সেই ব্যাট হাতে যা করছেন, তাতে অবাক না হয়ে উপায় নেই।

আইপিএল, ভারত ‘এ’ দল কিংবা বয়সভিত্তিক ক্রিকেট—সবখানেই তাঁর ব্যাটে রানের ফোয়ারা। এর ফলও মিলল হাতেনাতে। ভারতের মানুষ গুগলে তাঁকেই সবচেয়ে বেশি খুঁজেছে। গুগল ট্রেন্ডসের ‘ইয়ার ইন সার্চ ২০২৫’–এর তালিকায় ভারতীয়দের মধ্যে সবার ওপরে এই কিশোর ক্রিকেটার।

চলতি বছরে সূর্যবংশী সেঞ্চুরি করেছেন তিনটি। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে মাত্র ৩৮ বলে ১০১ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। আবার রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেছিলেন ৪২ বলে ১৪৪ রান! ভাবা যায়? এখানেই থামেননি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

গুগল ট্রেন্ডস: শুধুই ক্রিকেটারদের দাপট

গুগল ট্রেন্ডসের এই তালিকায় দ্বিতীয় নামটি প্রিয়াংশ আর্যের। পাঞ্জাব কিংস ও দিল্লির হয়ে খেলা এই তরুণ ব্যাটসম্যানও বেশ আলোচনায় ছিলেন। তিনে আছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ২০২৫ সালে তিনি আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের এক নম্বরেও উঠেছিলেন।

আরও পড়ুনআইসিসির মাসসেরার মনোনয়নে তাইজুল৬ ঘণ্টা আগে

মেয়েদের মধ্যে বিশ্বকাপজয়ী জেমিমা রদ্রিগেজ ও স্মৃতি মান্ধানা ছিলেন সেরা দশে। এ ছাড়া তালিকায় আছেন করুণ নায়ার, ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের ওপেনার আয়ুশ মাতরে, গুজরাটের উইকেটকিপার ব্যাটসম্যান উর্বিল প্যাটেল ও মুম্বাই-কেরালার স্পিনার ভিগনেশ পুথুর।

আইপিএলের দল পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্য

সম্পর্কিত নিবন্ধ

  • গুগল সার্চে সেরা ১৪ বছরের সূর্যবংশী
  • ইসরায়েল থাকায় ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা বর্জন করছে ইউরোপের কোন চার দেশ
  • এবার পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির  
  • ‘দৃশ্যম থ্রি’ নিয়ে নতুন খবর পাওয়া গেল
  • নাসা কি ঐতিহাসিক গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার বন্ধ করে দিচ্ছে
  • বাংলা একাডেমিতে ১০ ডিসেম্বর থেকে ‘বিজয় বইমেলা’ 
  • গুচ্ছ ভর্তিপ্রক্রিয়ায় থাকছে যে ১৯ বিশ্ববিদ্যালয়, এবারও নেই ৫টি
  • প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে নিউইয়র্ক ফ্যাশন উইক যে সিদ্ধান্ত নিল
  • গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পরীক্ষা ২৭ মার্চ ২০০৬, শিগগিরই বিজ্ঞপ্তি
  • স্কুলে ভর্তি: শিক্ষার্থীদের বয়স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি