৭ নভেম্বর: বাংলাদেশের আরেক রক্তাক্ত অধ্যায়
Published: 7th, November 2025 GMT
৭ নভেম্বর ১৯৭৫। সময় তখন প্রায় মধ্য রাত। চারদিকে গোলাগুলির আওয়াজ আর 'জিন্দাবাদ' ধ্বনির মধ্যে ঘুম ভেঙে গেল। হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। বাসার সবাই আতঙ্কিত। আমি পেছনের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। সেখান থেকে সেনানিবাসের প্রধান সড়ক দেখা যায়। সৈনিক ভর্তি অনেক গাড়ি। তারাই এই আওয়াজ করছে। করতে করতে এগিয়ে যাচ্ছে। কয়েকটি ট্যাংককে টপ স্পিডে দক্ষিণ দিকে যেতে দেখলাম। তেজগাঁও বিমানবন্দরের দিক থেকে বিমানবিধ্বংসী কামানের ছোড়া ট্রেসার রাউন্ড তখন দক্ষিণমুখী আকাশকে রক্তিম করে তুলছিল। বুঝতে পারছিলাম না হঠাৎ করে এমন কী হলো! সন্ধ্যায় বিতরণ করা লিফলেট আর শোনা গুজবের কথা মনে পড়ল। একবার মনে করলাম, হয়তো ১৫ আগস্ট অভ্যুত্থানে জড়িত ইউনিট আর খালেদ মোশাররফের সমর্থক ইউনিটের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
আমার নিচের তলাতেই থাকতেন অ্যান্টি-এয়ারক্রাফট (বিমানবিধ্বংসী) ইউনিটের অধিনায়ক লে.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ট র
এছাড়াও পড়ুন:
‘নারী শাসিত পুরুষ’ বলায় আসিফকে নিয়ে ক্ষুব্ধ ওমর সানী
ফুটবল ও ফুটবলারদের নিয়ে সংগীতশিল্পী আসিফ আকবরের সাম্প্রতিক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী ও আসিফ আকবরের পাল্টাপাল্টি বক্তব্য।
গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন আসিফ আকবর। অনেক ফুটবলার ও নেটিজেনদের পাশাপাশি ওমর সানীও সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন।
আরো পড়ুন:
দেখে নিন ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি
রোনালদোর রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপ্পে, প্রশংসায় ভাসালেন আলোনসো
সম্প্রতি একটি পডকাস্টে বিষয়টি ফের আলোচনায় ওঠে। সেখানে ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রেতা’ এবং ‘নারী শাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। ব্যক্তিজীবন নিয়েও রসিকতার সুরে সমালোচনা করেন তিনি। যদিও শেষে ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন এই গায়ক।
তবে আসিফ আকবেরর এসব মন্তব্য সহজভাবে নেননি ওমর সানী। সোমবার (৮ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তায় আসিফকে নিয়ে জবাব দেন।
ওমর সানী বলেন, “আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন—এটা একদমই গ্রহণযোগ্য নয়।”
ক্ষুব্ধ ওমর সানী বলেন, “আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর—আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল—কিন্তু পরিবার নিয়ে নয়।”
ভিডিও বার্তার এক পর্যায়ে ওমর সানী হাত তুলে বলেন, “হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।”
সবশেষে আসিফকে পরামর্শ দিয়ে ওমর সানী বলেন, “তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী-আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে—এগুলো ধরে রাখ।”
এই পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা। দুই তারকার মুখোমুখি অবস্থান কোন দিকে মোড় নেয়, তা দেখার অপেক্ষায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
ঢাকা/রাহাত/শান্ত