হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে লেভেল-১, সেমিস্টার-১ এ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। দিনাজপুর হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫

জনসংযোগ পরিচালক জানান, বুধবার দুপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্যের কার্যালয়ে শিক্ষক পরিষদের বৈঠক শেষে ভর্তি পরীক্ষা বিষয়ে এ ঘোষণা প্রদান করা হয়।

আরও পড়ুনবুয়েটে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ২৮ অক্টোবর ২০২৫

হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখা সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার বিস্তারিত সূচি, আবেদনপ্রক্রিয়া, আসন বণ্টন, ইউনিটভিত্তিক বিষয় বিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, জনসংযোগ ও প্রকাশনা শাখার অফিসিয়াল ফেসবুক পেজ এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ ব প রব পর ক ষ প রক শ

এছাড়াও পড়ুন:

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পরীক্ষা ২৭ মার্চ ২০০৬, শিগগিরই বিজ্ঞপ্তি

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিতে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। আর পরীক্ষা শুরু হবে আগামী বছরের ২৭ মার্চ। জিএসটি গুচ্ছের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, শিক্ষার্থীরা আবেদন করার জন্য ১৫ দিন সময় পাবেন। ভর্তি আবেদন ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা আবেদন শেষে ১৪ দিনের মাথায়২২ নভেম্বর ২০২৫আরও পড়ুনকুয়েট ভর্তি পরীক্ষা: জেনে নিন ১০৬৫ আসনের খুটিনাটি০২ ডিসেম্বর ২০২৫

ভর্তি আবেদনের তারিখ
*১০–১২–২০২৫ থেকে ২৪–১২–২০২৫ তারিখ পর্যন্ত।

পরীক্ষার সময়সূচি
–ইউনিট C (বাণিজ্য): ২৭–০৩–২০২৬ (শুক্রবার)। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
–ইউনিট B (মানবিক): ৩–০৪–২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
-ইউনিট A (বিজ্ঞান): ১০–০৪–২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
-আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা: ১০/০৪/২০২৬ (শুক্রবার), বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আরও পড়ুনরুয়েটের ভর্তিতে বিজ্ঞপ্তি, আসন ১২৩৫, পদ্ধতিসহ জেনে নিন বিস্তারিত৩০ নভেম্বর ২০২৫আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: আবেদন শুরু, নির্দেশিকা প্রকাশ২০ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ইসরায়েল থাকায় ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা বর্জন করছে ইউরোপের কোন চার দেশ
  • এবার পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির  
  • ‘দৃশ্যম থ্রি’ নিয়ে নতুন খবর পাওয়া গেল
  • নাসা কি ঐতিহাসিক গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার বন্ধ করে দিচ্ছে
  • বাংলা একাডেমিতে ১০ ডিসেম্বর থেকে ‘বিজয় বইমেলা’ 
  • গুচ্ছ ভর্তিপ্রক্রিয়ায় থাকছে যে ১৯ বিশ্ববিদ্যালয়, এবারও নেই ৫টি
  • প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে নিউইয়র্ক ফ্যাশন উইক যে সিদ্ধান্ত নিল
  • গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পরীক্ষা ২৭ মার্চ ২০০৬, শিগগিরই বিজ্ঞপ্তি
  • স্কুলে ভর্তি: শিক্ষার্থীদের বয়স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি